একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করে ঘর বাঁধলেন ‘রোমিও’

বিয়ের অনুষ্ঠান হয় বুধবার রাতে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  ব্যক্তি একজন। আর তাঁর প্রেমিকা দুজন। দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করে ঘরে তুললেন। বিয়ে করেছেন রোহিনী চন্দ্র বর্মণ রনি নামে বছর ২৫-য়ের এক যুবক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোহিনী চন্দ্র বর্মণের বাড়ি আটোয়ারি উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষীদ্বার গ্রামে। বিয়ে করেন বুধবার ২০ এপ্রিল। রোহিনী চন্দ্র বর্মণের সঙ্গে গিরিশ চন্দ্রের মেয়ে ইতি রানীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। চার থেকে পাঁচ মাস আগে তারা মন্দিরে গিয়ে বিয়ে করেন। পারিবারিক কারণে বিয়ের ব্যাপারটো গোপন রাখেন।

বিয়ে হওয়ার কয়েক দিনের মধ্য টোনো কিশোর রায়ের মেয়ে মমতা রানীর (১৮) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রনি। মমতা রানির সঙ্গে ১২ এপ্রিল রাতে দেখা করতে যান রোহিনী। গোল বাঁধে সেদিন। সেখানে দুজনকে একসঙ্গে দেখে ফেলেন মমতার পরিবারের লোকজন। তারা দুজনকে আটকে রাখেন।

এদিকে আবার রোহিনী বর্মণের বিয়ের থবর শুনে তার আগের প্রেমিকা ইতি রানি বুধবার সকালে স্ত্রীর দাবি নিয়ে তাঁর বাড়িতে গিয়ে ধর্না দেন। বুধবার রাতে তিন পরিবারের উপস্থিতিতে রোহিনীর বাড়িতে পুনরায় আনুষ্ঠানিকভাবে দুই প্রেমিকার সঙ্গে রোমিও বিয়ে দেন। রনির বাবা যামিনী চন্দ্র বর্মণ বলেন, দুই জনকে ঘরে তুলতে কারও কোনো আপত্তি ছিল না। তবে আগের বিয়ের ব্যাপারে কিছু জানা না থাকায় নতুন করে বিয়ের ব্যবস্থা করতে হয়েছে।

ইতি রানির বাবা গিরিশ চন্দ্র জানিয়েছেন, এই নিয়ে তাদের পরিবারের কোনও অভিযোগ নেই। বিয়েতে তিন পরিবারের লোকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন প্রকাশ্য রাস্তায় মডেলকে ইভটিজিং, সাসপেন্ড ঢাকা পুলিশের দুই কনস্টেবল

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়