দুরন্ত ছন্দে থাকা গুজরাতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া নাইটরা

টানা তিন ম্যাচে হার, বলতে গেলে একপ্রকার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা তিন ম্যাচে হার, বলতে গেলে একপ্রকার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। এবার জিততে না পারলে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছানোটা প্রায় অনিশ্চিত হয়ে পড়বে। গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে অল্পের জন্য হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে। মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতার জেরে সেদিন তীরে এসে তরী ডুবেছিল শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানির। মাত্র ৭ রানে হার স্বীকার করতে হয়েছিল তাদের। যেটা বলতে গেলে এখনও পর্যন্ত ভুলতে পারেনি নাইট শিবির। এরই মধ্যে সুপার স্যাটার ডে-র প্রথম ম্যাচে গুজরাত টাইটানসের বিরুদ্ধে নামতে হবে দু’বারের চ্যাম্পিয়নদের। আইপিএলের মঞ্চে প্রথমবার খেলতে এলেও রীতিমতো চমক দিয়েছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন এই দলটি। এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৫টি তে জয় তুলে নিয়েছে তারা। আর ১০ পয়েন্ট সংগ্রহ করে রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে।

আর গুজরাতের বিরুদ্ধে ম্যাচে নাইটদের জন্য যে কঠিন লড়াই অপেক্ষা করছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ব্যাটিং-বোলিং উভয় বিভাগ নিয়েই বেশ চিন্তায় রয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। শেষ তিন ম্যাচে কলকাতার বোলারদের জঘন্য পারফরম্যান্সই হারের অন্যতম কারণ হয়ে উঠেছে। দলে ফেরানো হতে পারে অভিজ্ঞ টিম সাউদিকে। স্পিন বিভাগে বরুণ চক্রবর্তী একেবারেই ছন্দে নেই। কিন্তু দলে ভালো স্পিনারের অভাব থাকায় তাঁকে বসাতে পারছে না টিম ম্যানেজমেন্ট। তবে প্রতি ম্যাচেই তিনি বেশ রান দিয়ে ফেলছেন। ফর্ম হারিয়েছেন উমেশ যাদবও। সেই সঙ্গে ব্যাটিং বিভাগ নিয়েও বেশ চিন্তিত কোচ ব্র্যান্ডন ম্যাককালাম। গত ম্যাচে ভেঙ্কটেশ আইয়ারকে মিডল অর্ডারে ব্যাট করতে পাঠানো হয়। তবে সেখানেও তিনি পুরোপুরি ব্যর্থ হন। সেই সঙ্গে নীতিশ রানা, আন্দ্রে রাসেলদের ধারাবিকতার অভাব বেশ চিন্তায় রেখেছে কেকেআর কোচকে। তবে ফিঞ্চ এবং শ্রেয়স আইয়ারের রানে ফেরাটা বেশ খানিকটা নির্ভরতা দিয়েছে কলকাতাকে। শেলডন জ্যাকসনের পরিবর্তে শনিবারের ম্যাচে দলে ঢুকতে উইকেটরক্ষক ব্যাটসম্যান পারেন বাবা ইন্দ্রজিৎ।

অন্যদিকে, ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিং সবদিক থেকেই নাইটদের থেকে এগিয়ে রয়েছে গুজরাত। আর এই দলে রয়েছেন শুভমন গিল এবং লকি ফার্গুসনের মতো কেকেআরের প্রাক্তনীরা। তাঁরা এই ম্যাচে জ্বলে উঠে পুরানো দলকে জবাব দেওয়ার জন্য মুখিয়ে থাকবেন।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির