কড়া শাস্তি হল পন্থ, শার্দূল এবং আমরের, জেনে নিন কেন

নো বল বিতর্কের জেরে বড়সড় খেসারত দিতে হল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নো বল বিতর্কের জেরে বড়সড় খেসারত দিতে হল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে। ছাড় পেলেন না ক্রিকেটার শার্দূল ঠাকুর এবং দলের সহকারী কোচ প্রবীণ আমরে। এই তিনজনকে কড়া শাস্তি দিল আইপিএল কর্তৃপক্ষ। টুর্নামেন্টের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করার জন্য ঋষভকে ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই অপরাধে দিল্লির সহকারী কোচ আমরেকেও ১০০ শতাংশ জরিমানা এবং এক ম্যাচ নির্বাসিত করা হয়েছে। সেই সঙ্গে কোপ পড়েছে পেসার শার্দূল ঠাকুরের উপরও। তাঁকে আইপিএলের নিয়ম ভঙ্গ করার জন্য তাঁর ৫০ শতাংশ ফি কেটে নেওয়া হয়। 

গত শুক্রবার রাজস্থান রয়্যালসের কাছে ১৫ রানে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। শেষ ওভারে জয়ের জন্য দিল্লির দরকার ছিল ৩৬ রান। সেই সময় ব্যাট হাতে জ্বলে ওঠেন রোভম্যান পাওয়েল। পরপর তিন বলে তিনটি ছক্কা মেরে বসেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। আর তিন নম্বর বলটি কোমরের থেকে বেশি উচ্চতায় এসেছিল। ক্রিকেট খেলার নিয়ম অনুযায়ী কোমরের থেকে বেশি উচ্চতায় ফুলটস বল আসলে সেটা নো বল বলে ধরা হয়। কিন্তু এক্ষেত্রে আম্পায়ার নো বলের সিগন্যাল না দিয়ে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

আর এই বিষয়ে ব্যাপকভাবে ক্ষিপ্ত হয়ে ওঠেন দিল্লির অধিনায়ক পন্থ এবং সহকারী কোচ প্রবীণ আমের। ডাগ আউট থেকে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাদের। এমনকী রেগে গিয়ে দলের দুই ব্যাটসম্যানকে মাঠ ছেড়ে বেরিয়ে আসারও নির্দেশ দেন পন্থ। সেই সময় তাঁকে শান্ত করার জন্য এগিয়ে আসেন দলের ব্যাটিং কোচ শেন ওয়াটশন। আর তখনই ডাগ আউট ছেড়ে মাঠে গিয়ে আম্পায়ারকে বিষয়টি বুঝিয়ে নো-বল দিতে বলেন সহকারী কোচ আমরে। তবে আম্পায়ার তাঁর কথায় কর্ণপাত করেনি। কিন্তু এই বিষয়গুলিকে একেবারেই ভালোভাবে নেননি ম্যাচ রেফারি। যার ফল ভুগতে হল পন্থদের। 

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির