ছেলে অধ্যাপক- মেয়ে শিক্ষিকা, বার্ধ্যক্য ভাতা পান ৬০ না ছোঁয়া মা!

গুরুতর এই অপরাধ উনি অর্থের অভাবে করেননি। করেছেন লোভে। কারণ তাঁর ছেলে অধ্যাপক ও মেয়ে শিক্ষিকা। স্বামীও এই ভাতা পাওয়ার যোগ্য নন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বার্ধ্যক্য ভাতা নিচ্ছেন ৫৯ বছরের প্রৌঢ়া! অথচ সরকারের নিয়ম অনুযায়ী ৬০ না ছুঁলে মেলে না বার্ধক্য ভাতা। বিশেষ অভিযান চালিয়ে পুরসভার কপালে উঠেছে চোখ। গুরুতর এই অপরাধ উনি অর্থের অভাবে করেননি। করেছেন লোভে। কারণ তাঁর ছেলে অধ্যাপক ও মেয়ে শিক্ষিকা।

রাজ্য সরকারের রাজকোষে বেশি টাকা নেই। এই অবস্থাতেও সাধারণ মানুষের সুবিধার জন্য রাজ্য চালু করেছে পরিষেবা। সমস্ত প্রকল্পের জন্য রাজ্যের অবস্থা হিমশিম খাওয়ার মত, তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, কেন্দ্রের কাছ থেকে রাজ্য প্রাপ্য বকেয়া পায়নি। তবু সমস্ত প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর বেআইনি ভাবে তার সুযোগ নিলেন এই মহিলা।

অভিযুক্ত শান্তিপুর পুরসভার (Municipality) ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। থাকেন ডক্টর বিসি রায় রোডে। বিশাল বাড়ি। আর্থিক দিক থেকে স্বচ্ছল। স্বামী দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন বার্ধক্য ভাতা। তাঁর বয়স পেরিয়েছে ৬০। অভিযোগ, তিনিও ভাতা পাওয়ার যোগ্য না। তবে স্ত্রীর বয়স এখনও ৬০ হয়নি। তাঁর বয়স ৫৯। অথচ কয়েক বছর আগে থেকেই তিনি এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। যা রীতিমত বেআইনি। এখানে অভিযুক্ত সেই আভা, যিনি ৬০ বছর ছোঁয়ার আগে থেকেই এই সুবিধা নিয়ে আসছেন বছরের পর বছর।

প্রসঙ্গত, পারিবারিক আয়ের ঊর্ধসীমা দেখেই এই প্রকল্পের উপভোক্তা হবে কি না তা ঠিক করা হয়। দেখা হয়, পরিবারের কেউ সরকারি চাকরি করেন কি না বা সম্পত্তি কত। তবে মাধব ও আভা এসব কিছুতেই এই ভাতা পাওয়ার যোগ্য নয়। বেআইনি ভাবে বছরের পর বছর তবু নিয়ে যাচ্ছেন সুবিধা।

এই অবস্থা দেখে আঁতকে উঠেছেন পুরসভার আধিকারিক- কর্মী ও জনপ্রতিনিধিরা।  চমকে উঠেছেন শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। তিনি ঘটনার তদন্ত ও যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস