নিউ জলপাইগুড়িতে গ্রেফতার ৬ শিশু-সহ ১৩ রোহিঙ্গা

রোহিঙ্গা অনুপ্রবেশকারী সন্দেহে ৬ শিশু সহ মোট ১৩ জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার বিকেলে নিউ জলপাইগুড়ি স্টেশনে পুলিশ ওই দলকে গ্রেফতার করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রোহিঙ্গা অনুপ্রবেশকারী সন্দেহে ৬ শিশু সহ মোট ১৩ জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার বিকেলে নিউ জলপাইগুড়ি স্টেশনের জিআরপি থানার পুলিশ ওই দলকে ‘ফরেনার্স অ্যাক্টে’ গ্রেফতার করে। ধৃতরা ময়ানমারের বাসিন্দা বলে জানা গিয়েছে।

জিআরপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে জম্মু থেকে এনজেপি স্টেশনে পৌঁছয় রোহিঙ্গাদের ওই দলটি। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে এরপর তারা অন্য ট্রেন ধরে আসাম যাওয়ার চেষ্টা চালাচ্ছিল। সেই সময় তাদের কথাবার্তায় সন্দেহ হয় জিআরপি আধিকারিকদের। জিআরপি আধিকারিকরা ওই দলকে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জিজ্ঞাসাবাদ করার পর শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে ওই দলটি অসম থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল। ১৩ জনের দলে ৬ শিশু, ২ জন মহিলা  এবং  ৫ জন পুরুষ রয়েছে। ধৃতদের মধ্যে ৬ শিশু ছাড়া বাকিদের নাম যথাক্রমে, আবদুল রকিম, ৭১ বছর বয়স;  মহম্মদ হরিষ, ২১ বছর;  নুর ইসলাম, ৪৮ বছর; মনুয়ারা বেগম, ২৪ বছর; সামদা বেগম, ৩০ বছর; মহম্মদ আয়ুব, বয়স ৩২বছর এবং মহম্মদ আবদুল্লা, ১৮ বছর বয়স। ধৃতরা প্রত্যেকে ময়ানমারের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার ‘ফরেনার্স অ্যাক্টে’ ওই দলকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই ১৩ জনের দলের এক ব্যক্তি জানান, তারা জম্মু থেকে আসছিল। ময়ানমারের বাসিন্দা তারা। এনজেপি স্টেশনে তাদেরকে আটক করে পুলিশ। ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়। আদালতে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে