কাশ্মীরে জঙ্গি হানায় গুলিবিদ্ধ বাংলার দুই যুবক ভর্তি হাসপাতালে

পেটের টানে শ্রমিকের কাজে কাশ্মীরে গিয়েছিলেন মালদার যুবক নাজিমুল হক ও আনিকুল হক। কিন্তু কাজে গিয়ে যে গুলির মুখে পড়তে হবে তা ভাবেননি দুই যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: পেটের টানে শ্রমিকের কাজে কাশ্মীরে গিয়েছিলেন মালদার যুবক নাজিমুল হক ও আনিকুল হক। কিন্তু কাজে গিয়ে সেখানে যে গুলির মুখে পড়তে হবে তা ভাবেননি ওই দুই যুবক। শুক্রবার কাশ্মীরে জঙ্গি হানায় মালদার মালতিপুরের জালালপুর গ্রামপঞ্চায়েতের বাসিন্দা নাজিমুল হক ও আনিকুল হক গুলি বিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুই যুবক।

শুক্রবার সন্ধ্যে সাতটায় কাশ্মীরে তাদের আস্তানায় জঙ্গিদের হামলা হয়। এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। তাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন ১৮ বছর বয়সী নাজিমুল হক এবং ৩০ বছর বয়সী আনিকুল হক। বর্তমানে কাশ্মীরের হাসপাতালে দুই যুবকের চিকিৎসা চলছে। গ্রামের দুই ছেলের ভিন রাজ্যে কাজে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার খবর আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একমাস আগে মালতিপুর বিধানসভার চন্দ্রপাড়ার হযরতপুরের বাসিন্দা দুই যুবক কাশ্মীরে পাড়ি দিয়েছিলেন। শ্রমিকের কাজে গিয়েছিলেন তাঁরা। ঈদের আগে বাড়ি ফিরে আসার কথা ছিল। কিন্তু আকস্মিক গতকালের ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম। আহত আনিকুলের স্ত্রী জানান, ‘গতকাল সন্ধ্যের সময় মোবাইলে কথা হয়েছিল। সেই সময় গুলির আওয়াজ শুনতে পান। তারপর আর কথা হয় নি।’ মালতিপুরের বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি জানান, খবর পেয়েই ওই দুই যুবকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়কে দুই যুবকের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করবেন বলে জানান তিনি। এলাকাবাসী মহঃ আলী জিন্না জানান এই এলাকার অনেকেই কাশ্মীরে শ্রমিকের কাজে যান। এবার এমন অঘটন ঘটে গেল।

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি