রবি দুপুরে ট্যাংরায় ক্রিস্টোফার রোডের কারখানায় আগুন

রবিবার দুপুরে ট্যাংরার ক্রিস্টোফার রোডে বস্তি ঘেরা একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও আগুন লাগার ঘটনা ঘটল খাস কলকাতার(Kolkata) বুকে। এবারেও সেই ট্যাংরা(Tangra) যেখানে এক মাস আগে একটি কারখানায়(Factory) বিধ্বংসী আগুন লেগেছিল যা আয়ত্তে আনতে হিমসিম খেতে হয়েছিল দমকলের কর্মী থেকে আধিকারিকদের। রবিবার দুপুরে ট্যাংরার ক্রিস্টোফার রোডে বস্তি ঘেরা একটি কারখানায় আগুন(Fire) লাগার ঘটনা ঘটে। কারখানাটিতে গাড়ির নানা যন্ত্রাংশের কাজ করা হয়। সেই হিসাবে আগুন না লাগারই কথা। কিন্তু এদিন আগুন যে ভাবে দাউদাউ করে জ্বলছে তা দেখে দমকলকর্মীদের ধারনা কারখানাটির ভিতরে দাহ্য পদার্থ মজুত ছিল। তার জেরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢাকা পড়েছে।  

রবিবার দুপুরে ওই কারখানাটিতে থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই দ্রুত খবর দেন দমকলকে। একে একে ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। ততক্ষণে গোটা কারখানা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। গোটা কারখানা তখন দাউ দাউ করে জ্বলছে। সেই সঙ্গে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। গোটা এলাকা ঢাকা পড়ে যায় কালো ধোঁয়ায়। একটা সময় কারখানার ভিতর থেকে বেশ কিছু বিস্ফোরণের শব্দও শোনা যায়। মনে করা হচ্ছে কারখানার মধ্যে সিলিন্ডার মজুত ছিল যা আগুনের তাপে ফেটে গিয়েছে। আগুন আয়ত্তে আনতে স্থানীয় বাসিন্দাদের অনেকেই এগিয়ে আসেন দমকলকর্মীদের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করতে। সেই সঙ্গে কারকাহানার আশেপাশে থাকা ঘরগুলি থেকে সবাইকে সরিয়ে নেওয়ার কাজও শুরু করে দেয় পুলিশ। পরে আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের আরও ৫টি ইঞ্জিন আসে। আগুন যাতে বস্তি এলাকায় ছড়িয়ে না পড়ে তার জন্য আশেপাশে থাকা আবাসনের ছাদ থেকে জল দেওয়া হয় আগুন নেভাতে।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের