ফের দক্ষিণী রিমেকে অক্ষয় কুমার, যাতে একদমই খুশি নন নায়কের ভক্তরা, কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভক্তরা একদমই সন্তুষ্ট নয়, অক্ষয় কুমারের একটি নতুন ছবির ঘোষণাতে। ভক্তদের দাবি, এই ছবি তাঁরা অনেকদিন আগেই দেখে ফেলেছেন। সুতরাং, ভক্তদের নায়কের জন্যে বার্তা তিনি যেন অন্য কোনো ছবি করেন। আসলে, বিনোদনের সবটাই দর্শকদের আনন্দ দেওয়ার জন্যে, কিন্তু সেই দর্শকই উল্টো কথা কেন বলছেন, আবার এহেন বলিউডের সুপারস্টারের বিরুদ্ধে? আসল ব্যাপারটা কি? সিনেমাপ্রেমীদের বক্তব্য তাঁরা অনেক আগে দেখা ফেলা ছবি, আর নতুন করে দেখবেন না। চলুন জানা যাক, আসল ব্যাপারটা ঠিক কি?

ফের দক্ষিণী ছবির রিমেকে বলি সুপারস্টার অক্ষয় কুমার। এবার তিনি পর্দায় জুটি বাঁধছেন অভিনেত্রী রাধিকা মদনের সঙ্গে। জনপ্রিয় দক্ষিণী ছবি, ‘সোরারাই পোত্রু’র হিন্দি রিমেকের প্রধান জুটি হিসেবে থাকবেন অক্ষয়-রাধিকা। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সুধা কোঙ্গারা। ক্যাপ্টেন গোপীনাথের জীবনীর উপর চিত্রিত হচ্ছে এই ছবিটি। ছবিটি দক্ষিণী ভাষায় অভিনয় করেছিলেন, জনপ্রিয় দক্ষিণী সুপারস্টার সুরিয়া বা সূর্য্য।

২০২০ সালে, করোনা মরসুমে সোরারাই পোত্রু মুক্তি পেয়েছিল অ্যামাজন প্রাইমে। ছবিটি দারুণ হিট হয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে৷ কিন্তু এত ভাল ছবি হওয়া সত্ত্বেও এই ছবিটি কেন, প্রেক্ষাগৃহে মুক্তি পেল না তাই নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন একগুচ্ছ সিনেমাপ্রেমীরা। তবে এবার একই ছবি হিন্দিতে রিমেক হচ্ছে। সম্প্রতি, অক্ষয় কুমার এই ছবি শুটিং সেটের একটি ক্লিপ শেয়ার করেছেন তাঁর টুইটারে অ্যাকাউন্টে। যেখানে দেখা যাচ্ছে, রাধিকা মদন সিনেমাটির শুটিং সেটেই একটি নারকেল ভেঙে শুভ উদ্বোধন করলেন। তার সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা সুধা কোঙ্গারা।

সঙ্গে অক্ষয় ভক্তদের উদ্দেশ্যে, এই ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “নারকেল ভাঙ্গা এবং প্রার্থনার সঙ্গে, আমরা আমাদের চলচ্চিত্রটির চিত্রায়ন শুরু করলাম। তবে এই ছবির এখনও নাম ঠিক হয়নি, যদি আপনারা কোনো শিরোনাম ভেবে থাকেন এই ছবির জন্যে, তবে অবশ্যই আমাদেরকে জানান। আপনাদের শুভ কামনা একান্ত কাম্য।” আর এতেই দর্শকদের আপত্তি। অনেক ভক্তরা মুগ্ধ হননি নায়কের এই ছবির রিমেকের ঘোষণাতে। তাঁদের বক্তব্য, ‘সোরারাই পোত্রুর মতো একটি ফিল্মের রিমেক করার দরকার নেই যা লক্ষ লক্ষ ভারতীয় ইতিমধ্যেই ইন্টারনেট ওটিটি প্ল্যাটফর্মে দেখে ফেলেছে। সুতরাং বোঝাই যাচ্ছে, অক্ষয় কুমারের এই ধরনের সিদ্ধান্তে খুব কম মানুষই প্রভাবিত হয়েছেন। যদিও এই বিষয়ে নায়ক কোনো প্রতিক্রিয়া করেননি। অক্ষয়ের হাতে এখন একাধিক প্রজেক্টের কাজ। তারা অভিনীত পৃথ্বীরাজ এবং রাম সেতুর মতো ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক