নস্ট্যালজিক ছবিতে ঐশ্বর্য, ভাইরাল নায়িকার থ্রোব্যাক ছবি, দেখে নিন!

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি ভাইরাল হল, প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই-এর একটি অদেখা ছবি। বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের মধ্যে একজন, ‘মিসেস অভিষেক বচ্চন’। বচ্চন পরিবার বহুরানী তিনি।এক মেয়ের মা হয়েও তাঁর সৌন্দর্য্যে একফোঁটাও ভাটা পড়েনি। বরং দিনের পর দিন যেন, আরও সুন্দরী হয়ে উঠছেন ঐশ্বর্য রাই বচ্চন। বিশ্বসুন্দরী খেতাব জেতার পরেই সরাসরি বলিউডে এন্ট্রি নেন নীলমণি রাই সুন্দরী। তাঁর অসাধারণ অভিনয় বলে, সহজেই তিনি নিজেকে বলিউডের প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে নেন। একগুচ্ছ সুপারহিট মুভি ঐশ্বর্য রাই বচ্চনের ঝুলিতে রয়েছে।

সম্প্রতি, নায়িকার একটি দারুণ শুটিং দৃশ্যের ছবি ভাইরাল হল নেটদুনিয়ায়। যেখানে নায়িকাকে দেখা যাচ্ছে, নীল শাড়িতে ক্রিকেট ব্যাট হাতে নিয়ে, বল মারার চেষ্টা করছেন ঐশ্বর্য।

অন্য আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, ঐশ্বর্য একটি নীল শাড়ি পরে উল্টানো নমস্তে করার চেষ্টা করছেন, এই অবস্থাতেই ফটোশ্যুট চলছে তাঁর। সম্ভবত, একটি শাড়ি ব্র্যান্ডের জন্য তাঁর ফটোশ্যুট চলছিল তাঁর, সেই সময়ের ছবিই এটি নায়িকার। একটি সোশ্যাল মিডিয়া পেজ থেকে ঐশ্বর্যের এহেন থ্রোব্যাক ছবি শেয়ার করা হয়েছে সম্প্রতি।

এছাড়া আর কিছু ম্যাগাজিন কভারে অর্জুন রামপাল, অনিল কাপুর এবং অক্ষয় খান্নার সঙ্গেও ঐশ্বর্যের ফটোশুট দেখা গিয়েছে।

ঐশ্বর্য ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা জিতেছিলেন এবং ১৯৯৭ সালের তামিল চলচ্চিত্র ‘ইরুভার’ এর মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন। সেই একই বছরে ববি দেওলের বিপরীতে ‘অউর পেয়ার হো গ্যায়া’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন নীলমণি রাই সুন্দরী।

এরপর একে একে, ‘হাম দিল দে চুকে সনম’, ‘তাল’, ‘দেবদাস’, ‘ধুম 2’ সহ একাধিক সুপারহিট ছবিতে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেন, তাঁর অভিনয় যথেষ্ঠ প্রশংসিত। এছাড়া ‘প্রভোকড’ এবং ‘দ্য পিঙ্ক প্যান্থার 2’ -এর মতো কয়েকটি হলিউড ছবিতেও কাজ করেছেন ঐশ্বর্য। ঐশ্বর্যকে শেষ পর্দায় দেখা গিয়েছিল, ২০১৮ সালের চলচ্চিত্র, ফ্যানি খান-এ। যেখানে ঐশ্বর্যের পাশাপাশি অনিল কাপুর, রাজকুমার রাও এবং দিব্যা দত্তও মুখ্য ভূমিকায় ছিলেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের