সামনে প্রীতির পঞ্জাব, তৃতীয় জয়ের লক্ষ্যই নামছে ধোনির চেন্নাই

গত ম্যাচের শেষ ওভারে ধোনির ব্যাটের ওপর ভর করে অনবদ্য জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ম্যাচের শেষ ওভারে ধোনির ব্যাটের ওপর ভর করে অনবদ্য জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে মুম্বই ইন্ডিয়ান্সের মতো পাঁচবারের চ্যাম্পিয়ন দলকে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগিয়ে ফুটছে সিএসকে। এই মুহূর্তে ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে জাদেজা, ব্রাভোরা। হাতে রয়েছে আর ৭ ম্যাচ, যদি তার মধ্য ৬টি জিতে যেতে পারে তাহলেই কেল্লাফতে করে প্লে-অফে পৌঁছে যেতে পারে গতবারের চ্যাম্পিয়নরা। তবে সেটা খুব একটা সহজ কাজ নয়। কারণ, চলতি আইপিএলে একেবারেই ধারাবাহিকতার ধারে-কাছে নেই দক্ষিণ ভারতের এই ফ্র্যাঞ্চাইজি দলটি। কখনও বোলিং, আবার কখনও ব্যাটিংয়ে ফ্লপ খেয়ে যাচ্ছে চারবারের আইপিএল চ্যাম্পিয়নরা। আর ফিল্ডিংয়ের অবস্থাতে খুবই খারাপ চেন্নাইয়ের। গত ম্যাচে একাধিক ক্যাচ মিসই হল তার একমাত্র প্রমাণ।

এমন অবস্থাতে সোমবার সন্ধ্যাতে পঞ্জাব কিংসের মুখোমুখি হতে হবে চেন্নাই সুপার কিংসকে। যারা এখন ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে অবস্থান করছে। দুই দলেই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। চেন্নাই একাদশে প্রত্যাবর্তন ঘটতে পারে মইন আলির। তবে অধিনায়ক রবীন্দ্র জাদেজার বলতে গেলে ফর্মের ধারে-কাছে নেই। তাঁর ছন্দে ফেরার জন্য ভীষণভাবে মুখিয়ে রয়েছেন সিএসকে-র ফ্যানরা। যদিও তরুণ পেসার মুকেশ চৌধুরির ফর্ম বেশ নিশ্চিন্ত রেখেছে টিম ম্যানেজমেন্টকে।

অন্যদিকে, জয়ের জন্য মরিয়া হয়ে রয়েছে পঞ্জাব কিংসও। প্রীতি জিন্টার দলের ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই গভীরত্ব রয়েছে। ওপেনে মায়াঙ্ক-শিখর জুটি রানে ফিরতে বদ্ধপরিকর। মিডল অর্ডারে লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, শাহরুখ খানরাও ম্যাচের রং পাল্টে দিতে পারেন। আর বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন কাগিসো রাবাদা। তবে দুই পক্ষের কাছেই এই ম্যাচ বেশ চ্যালেঞ্জের হবে বলে মনে করছে ক্রিকেটমহল।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার