বলিউডে ডেবিউ করছেন শচীন-কন্যা, গুঞ্জন নাকি বাস্তব!

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ডেবিউ করছেন শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং অঞ্জলি তেন্ডুলকরের (Anjali Tendukar) কন্যা সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। বাবা ক্রিকেটের ঈশ্বর হলেও, মডেলিং কিংবা অভিনয়েই ঝোঁক তাঁর বেশি। অনেকেই হয়তো জানেন না, মা-বাবার এক্কেবারে বাধ্য মেয়ে সারা।

বাবা ‘ক্রিকেটের ঈশ্বর’ এবং মা নামী চিকিৎসক। কিন্তু তাঁদের মেয়ের স্বপ্ন বলিউডি দুনিয়ায় প্রবেশ করার। সম্প্রতি, সেই ইচ্ছেই সত্যি হচ্ছে সারা তেন্ডুলকরের। এর আগেও কয়েকটি জনপ্রিয় বিজ্ঞাপনের মুখ হয়েছিলেন সারা তেন্ডুলকর। এবার নাকি, পর্দার সামনে আসবেন শচীন-কন্যা। আপাততঃ এটাই গুঞ্জন।

বলিউডে আত্মপ্রকাশ না করলেও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। অভিনেত্রী হওয়ার ইচ্ছেও তাঁর বরাবরই। তাই বলিউডে অভিষেকের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন সারা। অভিনয়ের প্রশিক্ষণ নিতেও শুরু করেছেন তিনি। লন্ডনের বিশ্ববিদ্যালয়ে মেডিসিন নিয়ে পড়াশোনা করলেও ঝাঁ-চকচকে দুনিয়ার প্রতিই তাঁর বেশি ঝোঁক। আর তাঁর এই সিদ্ধান্তে, সারার মা-বাবারও পূর্ণ সমর্থন রয়েছে। যদিও বলিউডে সারার পদার্পণ নিয়ে সারা কিছুই জানায়নি এখনও। তাহলে কি এটা নিছকই গুঞ্জন নাকি সত্য, এই উত্তর একমাত্র সারার কাছেই আছে। তবে কোন পরিচালক বা অভিনেতাদের সঙ্গে তিনি কাজ করবেন, সে বিষয়েও এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

প্রতারণার খপ্পরে রণিত রায়, তাঁর নাম ভাঙিয়ে মহিলাদের থেকে টাকা লুট, ভক্তদের সতর্ক

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

খুনের মামলায় গ্রেফতার আমির-অমিতাভ-রণবীরের সহ-অভিনেতা হেমন্ত

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

​’মেয়েকে কোলে নিতেও পারছি না’, ‘পেড্ডি’র জন্য প্রচণ্ড শারীরিক কষ্টে ভুগছেন রামচরণ

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২