তীব্র গরমে পুড়ছে গোটা বাংলা, প্রাণ গেল হাওড়ার টোটোচালকের

৫৫ বছর বয়সী ওই হতভাগ্য টোটোচালকের মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৈশাখের গরমে কার্যত ত্রাহি-ত্রাহি রব গোটা রাজ্যজুড়ে। সোমবার সপ্তাহের প্রথম দিনেই তীব্র দাবদাহের বলি হলেন হাওড়ার এক টোটোচালক। ৫৫ বছর বয়সী ওই হতভাগ্য টোটোচালকের মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে প্রচণ্ড গরমে আচমকাই হাওড়ার ব্যাঁটরা থানার সানপুর মোড়ের কাছে অসুস্থ হয়ে পড়েন বাসু মণ্ডল নামে মাঝবয়সী টোটোচালক। স্থানীয়রা সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে যান। কর্তব্যরত চিকি‍ৎসকরা জানান, মৃত অবস্থাতেই বাসু মণ্ডলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সান স্ট্রোকের কারণেই ওই টোটোচালক প্রাণ হারিয়েছেন বলে অনুমান চিকিৎসকদের। যদিও ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তাঁরা।

রবিবার থেকেই রাজ্যে এক ধাক্কায় তাপমাত্রার পারদ অনেকটা চড়েছে। আচমকা অসহনীয় গরমে অনেকেই কাহিল হয়ে পড়েছেন। বেলা যত বেড়েছে ততই বেড়েছে সূর্যের তাপ। কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় চল্লিশের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত তাপপ্রবাহ চলছে। বেলা বারোটার পরেই কার্যত রাস্তাঘাট শুনশান হয়ে পড়েছিল। খদ্দেরদের অভাবে অনেকেই আগেভাগে দোকান বন্ধ করে দিয়েছেন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ছেড়ে রাস্তায় বের হওয়ার সাহস দেখাননি সাধারণ মানুষ। একটু বৃষ্টির জন্য কার্যত হা্পিত্যেশ করছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। যদিও আলিপুর আবহাওয়া দফতর কোনও সুখবর শোনাতে পারেনি। বরং আগামী কয়েকদিন তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হতে পারে বলে দুঃসংবাদ শুনিয়েছেন। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলে সতর্কতা জারি করেছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য