টুইটার কিনে বিদঘুটে ঝামেলায় এলন

৪,৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনেছেন এলন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টুইটার (Twitter) কিনলে এরকম ঝামেলার সামনে পড়তে হবে তা বিন্দুমাত্র আন্দাজ করতে পারেননি ধনকুবের এলোন মাস্ক।৪,৪০০ কোটি ডলার দিয়ে তিনি টুইটার কিনে নিয়েছেন। রিপাব্লিকানরা এখন কান্নাকাটি শুরু করেছেন। তাদের আবদার, ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট, যা এতোদিন ব্লক করা ছিল, সেটা খুলে দিতে হবে। ট্রাম্পের টুইটার (Twitter) অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা ৮৮ মিলিয়ন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর থেকে ডেমোক্র্যাটদের নিশানা করে ডোনাল্ড ট্রাম্পকে তাঁর টুইটার (Twitter) অ্যাকাউন্টে একাধিকবার বিরূপ মন্তব্য করেন। তাঁর দাবি, ভোটে কারচুপি হয়েছে। তা না হলে তাঁর জয় নিশ্চিত ছিল। এই পর্যন্ত ব্যাপারটা ঠিক ছিল। ২০২১-য়ের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থেকরা ক্যাপিটল হিলে হামলা চালায়। আমেরিকার রাজনৈতিক ইতিহাসে ওই ঘটনা কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ওই হিংসাত্মক ঘটনার পর টুইটার (Twitter) ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে ব্লক করে দেওয়া হয়। রিপাব্লিকানরা এখনও টুইটার কর্তার কার্যত পায়ে ধরতে বাকি রেখেছে। তাদের কাতর আর্জি ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট পুনরায় চালু করা হোক। রিপাব্লিকানদের এই দাবি মেনে টুইটার কর্তা ট্রাম্পের অ্যাকাউন্ট চালু করে কি না সেটাই দেখার।

ঝামেলার শেষ এখানেই নয়। টুইটারের সিইও পদ থেকে পরাগ আগরওয়ালকে ১২ মাসের মধ্যে সরিয়ে দিলে তাকে দিতে হবে ৪২ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ৩২১ কোটি ১১ লক্ষ টাকা। যদিও পরাগ আগরওয়াল এবং চেয়ারম্যান ব্রেট টেলর কর্মীদের এই বলে আশ্বাস দিয়েছেন, অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করতে কম করেও ছ মাস লাগবে। তাই, আপাতত দুঃশ্চিন্তার কিছু নেই।

আরও পড়ুন রেকর্ড ভেঙে তছনছ, ইমরানের কথা শুনতে অ্যাকাউন্টে হাজির ১৬৫ হাজার ইউজার

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি