এলনের প্রশংসায় টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সে, কিন্তু কে বিক্রি করলেন?

জ্যাক ডর্সে এলনকে একটি চিঠিও পাঠিয়েছেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে আর কারও জানতে বাকি নেই যে টুইটার (Twitter) কিনে নিয়েছেন এলন (Elon) মাস্ক। কত টাকা দিয়ে কিনেছেন, সেটাও বিশ্ববাসী জেনে গিয়েছে। টুইটার কেনার জন্য এলনকে দিতে হয়েছে ৪,৪০০ কোটি ডলার। গত কয়েকদিন ধরে এই নিয়ে চর্চা চলছিল। টুইটারের এলন (Elon) মাস্ক। পদস্থকর্তাদের সঙ্গে দফায়-দফায় আলোচনা করেন তেসলা কর্তা এলন (Elon) মাস্ক। শেষ পর্যন্ত উভয়পক্ষ সমঝোতায় পৌঁছন। টুইটারের মালিক এখন এলন মাস্ক।  

টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সে এলনকে অভিনন্দন জানিয়েছেন। তিনি একটি চিঠিও পাঠিয়েছেন। চিঠিতে লিখেছেন, এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে কেন্দ্র করে তৈরি হওয়া সমস্যার সমাধান একমাত্র এলনের দ্বারাই সম্ভব।

এত কিছুর পরেও যে প্রশ্নটা ঘোরাঘুরি করতে শুরু করেছে, এলনকে (Elon) টুইটার (Twitter) কে বিক্রি করলেন? এলন মাস্ককে টুইটার বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নেন টুইটারের বোর্ড অব ডিরেক্টরের শীর্ষকর্তা ব্রেট টেলর (Bret Taylor)। চুক্তি সইয়ের পর ব্রেট টেলর বলেন, ‘আমার মনে হয় অত্যন্ত ভালো চুক্তি হয়েছে। টুইটারে বর্তমানে যে দলটি কাজ করছে, এলনের নেতৃত্বে সেই দল আরও ভালো কাজ করবে। টুইটারের সার্বিক উন্নতি হবে।’

তবে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন এই হস্তান্তরে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, আগামীদিনে টুইটারে ঘৃণা বা বিদ্বেষমূলক মন্তব্যে স্রোত বইবে। তাদের বক্তব্যের লক্ষ্য একদিকে যেমন ডোনাল্ড ট্রাম্প, লক্ষ্য তাঁরা, যারা বিদ্বেষমূলক মন্তব্যের দৌলতে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন। তাদের এই আশঙ্কার কারণ টুইটার কেনার আগে এলন মাস্কের একটি বক্তব্য। মাস্ক বলেছিলেন, টুইটার প্ল্যাটফর্মকে তিনি বাক স্বাধীনতার মঞ্চ হিসেবে তুলে ধরতে চান। এখন দেখার, বিদ্বেষমূলক মন্তব্যের প্রেক্ষিতে টুইটার কোনও পদক্ষেপ করে কি না।

আরও পড়ুন টুইটার কিনে বিদঘুটে ঝামেলায় এলন

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি