আগে কিনব ম্যাকডোনাল্ড, তারপরেই কোকাকোলা : এলন

টুইট ঘিরে জল্পনা তুঙ্গে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টুইটারের পর এলন মাস্কের পরের টার্গেট কি ম্যাকডোনাল্ড আর কোকাকোলা? তাঁর একটি টুইট ঘিরে জল্পনা তুঙ্গে। বৃহস্পতিবার ভোরে তিনি একটি টুইট করেন। এলনের টুইট, এর পর আমি কোকাকোলা কিনে তাতে কোকেন ঢালব। এই টুইটের আগে তিনি আরও একটি টুইট করেন, সেখানে তিনি লেখেন এবার আমি ম্যাকডোনাল্ড কিনতে চলেছি। কথাটা অনেকে বিশ্বাস নাও করতে পারেন। সেটা ভেবে তিনি লেখেন আমি মিরাকেলে বিশ্বাস করি। টুইট করার সঙ্গে সঙ্গে সেটি মুহূর্তের মধ্যে শেয়ার হয়।

এলোনের ভক্তরা অবশ্য এই টুইটকে একেবারেই উড়িয়ে দিচ্ছেন না। তারা মনে করিয়ে দিচ্ছে, পাঁচ বছর আগে একই কায়দায় টুইটারের দর জানতে চেয়েছিলেন তেসলা কর্তা। তখন অনেকের মনে হয়েছিল এলন মস্করা করছেন। আর পাঁচ বছর বাদে প্রমাণ হয়ে গেল এটা নিছক ঠাট্টা নয়। ৪৪০০ বিলিয়ন মার্কি ডলার দিয়ে টুইটার কিনে নেন এলন। যদিও অনেকে বলছে, এলন বর্তমানে যত সম্পত্তির মালিক তার থেকেও কোকাকোলার বাজার মূল্য অনেক বেশি। কোকাকোলার বাজারমূল্য বর্তমানে ২৮৪০০ ডলার।

কোকা কোলার আবিষ্কারকর্তা আটলান্টার এক ওষুধ বিশেষজ্ঞ জন পেমবার্টান। কোকাকোলায় একসময় কোকা পাতার রস ব্যবহার করা হত। এটা মাদক কোকেনের ভিন্ন একটি রূপ। কোকা কোলার কোকা শব্দটি এসেছে সেখান থেকে। কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করে ওই পাণীয় থেকে ধীরে ধীরে কোকা পাতার রসের পরিমাণ কমিয়ে আনা হয়। ১৯২৯ সালে এই পানীয় থেকে কোকেন পুরোপুরি বাদ দেওয়া হয়।

আরও পড়ুন টুইটার কিনে বিদঘুটে ঝামেলায় এলন

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই