বিকেলেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্ন যাচ্ছেন সৌরভ

লক্ষ্মীবার বিকেলেই নবান্নে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি:  লক্ষ্মীবার বিকেলেই নবান্নে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মততা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন বিসিসিআই সভাপতি। যদিও এই বৈঠকের আসল বিষয় বস্তু এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে যে, ইডেনে আইপিএলে প্লে-অফ ম্যাচগুলিতে দর্শক প্রবেশের অনুমতির জন্যই মমতার সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন বাংলার ‘মহারাজ’। পাশাপাশি, ইস্টবেঙ্গল ক্লাবের লগ্নির সমস্যা নিয়েও তাঁদের মধ্যে কথপোকথন হবে।

গত শনিবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন যে, চলতি আইপিএলের প্লে-অফের দু’টি ম্যাচ পাচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্স। আগামী ২৪ মে প্রথম কোয়ালিফায়ার এবং ২৫ মে এলিমেনেটর অনুষ্ঠিত হবে ক্রিকেটের নন্দন কাননে। আর সেই ম্যাচগুলিতে পুরোপুরি ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি থাকবে। তবে দর্শক ১০০ শতাংশ প্রবেশের ব্যাপারে রাজ্য সরকারের অনুমতি আবশ্যিক। কারণ, ইদানিং করোনার প্রকোপ ফের বেড়েছে। আর সেখান থেকেই দেখা দিয়েছে দুশ্চিন্তার কালো মেঘ।

তাই একাংশ মনে করছেন এই বিষয়ে অনুমতির জন্যই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন সৌরভ। যদিও দু’জনের বৈঠকের কারণ নিয়ে খানিকটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তবে এটা যে রাজনৈতিক কোনও বিষয় নয়, সেই বিষয়টা সম্পূর্ণভাবে স্পষ্ট। কারণ, টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়ক আগেই জানিয়ে দিয়েছেন যে তিনি রাজনীতিতে আসতে একেবারেই ইচ্ছুক নন।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির