মাস্কের টুইটার কেনায় মজল আমুলও, বিজ্ঞাপনে রসিকতা

৪,৪০০ কোটি ডলার দিয়ে তিনি টুইটার কিনেছেন এলন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কোটি কোটি ডলার দিয়ে টুইটার কিনে নিয়েছে এলন মাস্ক। এই ঘটনায় বিশ্বজুড়ে হৈচৈ। এলন এও বলেছেন, তিনি এবার ম্যাকডোনাল্ড এবং কোকা কোলা কিনে নেবেন। নিজেই টুইট করে জানিয়েছেন সেই সিদ্ধান্তের কথা। যদিও একাংশের মতে, কোকা কোলা কেনার মতো ক্ষমতা এলনের নেই। ম্যাকডোনাল্ড এবং কোকা কোলা এলন কিনতে পারেন কি না, সেটা এখন দেখার।

তবে তেসলা কর্তার টুইটার কেনায় মজল আমুল। তারা একটি বিজ্ঞাপন তৈরি করেছে। বিজ্ঞাপনে যাকে দেখা যাচ্ছে, তিনি অনেকটাই মাস্কের মতো দেখতে। কোট প্যান্ট পরে বসে রয়েছেন। টেবিল রয়েছে একটি নীল রঙের পাখি (টুইটারের প্রতীক), একটি ল্যাপটপ, একটি বাটি। বাটিতে রয়েছে খাবার। চামচে করে সেই খাবার তুলে পাখিকে খাওয়াচ্ছেন মাস্ক। আর ব্যঙ্গচিত্রের মাথা লেখা রয়েছে ইয়ে চিজ বড়ি হ্যায় মাস্ক মাস্ক (Yeh cheez badi hai Musk, Musk)। সঙ্গে সংযোজন, সকলের সঙ্গে ভাগ করে নিও। এই খবর যখন লেখা হচ্ছে সেই সময় ৫৮১ জন টুইট করে জানিয়েছেন, এই বিজ্ঞাপন তাদের পছন্দ হয়েছে। আর টুইটটি রিটুইট হয়েছে এখনও পর্যন্ত ৭৯ বার। ধরে নেওয়া যেতা পারে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে এই টুইট আরও অনেকে শেয়ার করবে।

প্রসঙ্গত উল্লেখ্য ৪,৪০০ কোটি ডলার দিয়ে তিনি টুইটার কিনে নিয়েছেন এলন মাস্ক। টুইটার কেনার পরে পরে রিপাব্লিকানরা ট্রাম্পের অ্যাকাউন্ট পুনরায় চালু করতে মাস্ককে অনুরোধ করেছেন। এখন মাস্ক সেই অনুরোধ রাখে কি না, সেটাই দেখার।

আরও পড়ুন টুইটার কিনে বিদঘুটে ঝামেলায় এলন

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি