চাপ কমাতে পার্টিতে গিয়ে সতীর্থদের সঙ্গে ‘পুষ্পা’ নাচলেন কোহলি

প্রায় আড়াই বছর হতে চলল তাঁর ব্যাটে সেঞ্চুরির দেখা নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: যতদিন গড়াচ্ছে ততই যেন পারফরম্যান্স খারাপ হয়ে যাচ্ছে বিরাট কোহলির। প্রায় আড়াই বছর হতে চলল তাঁর ব্যাটে সেঞ্চুরির দেখা নেই। স্বমহিমায় ফেরার জন্য নিজেও কোনওরকম কমতি রাখছেন না তিনি। ব্রায়ান লারা থেকে শুরু করে সুনীল গাভাস্করের মতো একাধিক কিংবদন্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়ার পরও খারাপ ফর্ম অব্যাহত রয়েছে টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়কের। গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ব্যাটিং অর্ডার বদলেও কোনও কাজ হয়নি। মাত্র ৯ রান করে ফিরতে হয়েছে ডাগ আউটে। চারিদিক থেকে উঠেছে সমালোচনার প্রবল ঝড়। সবমিলিয়ে দেখতে গেলে মাঠে এবং মাঠের বাইরে দুই জায়গায়ই রীতিমতো চাপে পড়ে গিয়েছেন কিং কোহলি। তাই হয়তো চাপ কমাতে ম্যাক্সওয়েলের বিয়ের পার্টিতে গিয়ে সতীর্থদের সঙ্গে ‘পুস্পা’ নাচলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যায় সতীর্থ শাহবাজ আহমেদের সঙ্গে কোমর দোলাচ্ছেন ভারতীয় ক্রিকেটের রান মেশিন। আর দ্রুত সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।

কোহলির নাচের এই ভিডিও অনেকেই শেয়ার করেছেন। এমনকি তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা নিজেও এই ভিডিও পোস্ট করেছিলেন। অনুষ্কা নিজেও এই পার্টিতে উপস্থিত ছিলেন। চলতি বছরের মার্চ মাসে দক্ষিণ ভারতের মেয়ে ভিনি রামনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। যেই কারণে বেঙ্গালুরু শিবিরে যোগ দিতে খানিকটা দেরি হয় তাঁর। গত বুধবার রাতে সতীর্থদের জন্য বিয়ের পার্টি দিয়েছিলেন বিশ্বকাপ জয়ী অজি তারকা। যেখানে বলতে গেলে আরসিবি-র সব ক্রিকেটাররাই হাজির ছিলেন।

অন্যদিকে, সম্প্রতি একটি সাক্ষাতকারে রবি শাস্ত্রী জানান, ‘কোহলি যদি নিজের কেরিয়ারকে আরও ৬-৭ বছর টেনে নিয়ে যেতে চায় তবে ওর উচিত এখনই আইপিএল থেকে সরে দাঁড়ানো। আমার মনে হয় বিরাটের জন্য এর বিশ্রামই হল আদর্শ জিনিস। কারণ, ও টানা ক্রিকেট খেলে যাচ্ছে। কিছু সময় ভারসাম্য বজায় রাখতে সরে দাঁড়ানোটা ভুল নয়। এবার সিদ্ধান্তটা ওকেই নিতে হবে’।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির