বড়সড় চমক! এই স্প্যানিশ তারকাকে সই করাল ইস্টবেঙ্গল

আগামী ৩১ মে গোয়ার সঙ্গে চুক্তি শেষ হলেও লাল-হলুদে যোগ দেবেন এই স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রী সিমেন্টের থেকে স্পোর্টিং রাইট ফিরে পাওয়ার পরই দল গঠনের বাজারে নেমে পড়ছে ইস্টবেঙ্গল। আসন্ন আইএসএলের জন্য স্পনসর এখনও ঠিক না হলেও ফুটবলার সই করানোর দিকে আর দেরি করতে চাইছেন না লাল-হলুদ কর্তারা। দল গঠনের আসরে বড়সড় চমক দিল ময়দানের এই খ্যাতনামা ক্লাবটি। স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেসকে সই করাল তারা। এফসি গোয়া থেকে এই বিদেশি ফুটবলারকে দলে নিল মশাল ব্রিগেড।

জানা গিয়েছে, ইভানের সঙ্গে আপাতত দু’বছরের চুক্তি করেছে ইস্টবেঙ্গল। আগামী ৩১ মে গোয়ার সঙ্গে চুক্তি শেষ হলেও লাল-হলুদে যোগ দেবেন এই স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার। আর বলতে গেলে একপ্রকার নি:সন্দেহে এটা একটা বড় সাইনিং। ৩২ বছর বয়সী ৫ ফুট ১০ ইঞ্চির এই ফুটবলারটি লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটির রক্ষণভাগের বড়সড় একটা স্তম্ভ হয়ে উঠতে চলেছেন। এফসি গোয়ার হয়ে এখনও পর্যন্ত ৩৬টি ম্যাচ খেলেছেন ইভান। দুর্দান্ত পাসিং এবং ক্লিয়ারিংয়ের ক্ষমতা রয়েছে তাঁর। বিশেষ করে বক্সের ভিতর প্রতিপক্ষের ফুটবলারের থেকে বল কেড়ে নেওয়ার ক্ষেত্রে বেশ দক্ষ স্প্যানিশ ডিফেন্ডার। গোয়াকে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন করার পিছনে বড়সড় অবদান ছিল গঞ্জালেসের। সেই সঙ্গে এএফসি কাপেও তাঁর খেলার অভিজ্ঞতা রয়েছে।

সূত্রের খবর, ইনভেস্টর ইস্যু নিয়েই এখন মুম্বইতে রয়েছেন ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার। লাল-হলুদের নতুন ইনভেস্টর হিসেবে উঠে আসছে একাধিক নাম। তাদের মধ্যে অন্যতম হল বাংলাদেশের বসুন্ধরা কিংস। জানা গিয়েছে, মে মাসেই নতুন ইনভেস্টরের নাম ঘোষণা করে দেবে অন্যতম এই ক্লাব।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির