দিল্লির কাছে হেরে প্লে-অফের আশা শেষ কলকাতার

লক্ষ্মীবারেও লক্ষ্মী ফিরল না কেকেআর শিবিরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, হারের সরণি থেকে বেরাতে পারল না কলকাতা নাইট রাইডার্স। লক্ষ্মীবারেও লক্ষ্মী ফিরল না কেকেআর শিবিরে। এদিনও দিল্লি ক্যাপিটালসের কাছে ৪ উইকেটে পরাজিত হতে হল নাইটদের। সেই সঙ্গে চলতি আইপিএলের প্লে-অফে পৌঁছনোর আশাটাও পুরোপুরি শেষ করে ফেলল শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানি। গতবার ফাইনাল খেললেও এবারে আর প্লে-অফে পা রাখা হল না দু’বারের চ্যাম্পিয়নদের। 

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। আর তাঁর সেই সিদ্ধান্ত বেশ কার্যকারী হয়ে ওঠে। ম্যাচের দ্বিতীয় ওভার থেকেই উইকেট হারাতে শুরু করে কেকেআর। শ্রেয়স আইয়ার (৪২), নীতিশ রানা (৫৭) এবং রিঙ্কু সিং (২৩) যদি রুখে না দাঁড়াতেন তাহলে হয়তো ১২০ রানের গণ্ডিও পার করতে পারত না কলকাতা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪৬ রান তোলে নাইটরা। এদিনও বল হাতে জ্বলে ওঠেন প্রাক্তন নাইট ক্রিকেটার কুলদীপ যাদব। ৩ ওভার বল করে মাত্র ১৪ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন তিনি। সেই সঙ্গে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কারও।

জবাবে ব্যাট করতে নেমে কখনই খুব একটা সমস্যায় পড়তে হয়নি দিল্লি ক্যাপিটালসকে। পাওয়েলের ব্যাটের ওপর ভর করে এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় তারা। ১৬ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ক্যারিবিয়ান তারকা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার