জেনে নিন, বিরাটের খারাপ ফর্ম নিয়ে কী বললেন সৌরভ

ব্রায়ান লারা থেকে শুরু করে সুনীল গাভাস্করের মতো একাধিক কিংবদন্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়ার পরও খারাপ ফর্ম অব্যাহত রয়েছে টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়কের।

Share:

নিজস্ব প্রতিনিধি: যতদিন গড়াচ্ছে ততই যেন পারফরম্যান্স খারাপ হয়ে যাচ্ছে বিরাট কোহলির। প্রায় আড়াই বছর হতে চলল তাঁর ব্যাটে সেঞ্চুরির দেখা নেই। স্বমহিমায় ফেরার জন্য নিজেও কোনওরকম কমতি রাখছেন না তিনি। ব্রায়ান লারা থেকে শুরু করে সুনীল গাভাস্করের মতো একাধিক কিংবদন্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়ার পরও খারাপ ফর্ম অব্যাহত রয়েছে টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়কের। তবে বিরাটের এই খারাপ সময় নিয়ে একেবারেই চিন্তিত নন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে বিরাট খুব দ্রুত রানে ফিরবেন। কিন্তু শুধু বিরাটই নন, এই রান না পাওয়ার তালিকায় নাম রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স এবং টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক রোহিত শর্মারও। কিন্তু একদা এই দু’জন ব্যাট হাতে মাঠে নেমে রানের ফোয়ারা করতেন। তবে সময়ের সঙ্গে-সঙ্গে সবটাই বদলে গিয়েছে, ফর্ম হারিয়েন ভারতীয় দলের রান মেশিন কিং কোহলি।

এই দু’জনের রান না পাওয়া নিয়ে এবার মুখ খুললেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় স্বয়ং। তিনি জানান, ‘ওরা অনেক বড় মাপের খবর। আমি জানি ওরা ছন্দে ফিরবেই। সেটা এখন সময়ের অপেক্ষা। বিরাটের মাথায় এখন কী চলছে জানি না। তবে ও দ্রুত ফর্মে ফিরবে এবং রান করবে’।

গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ব্যাটিং অর্ডার বদলেও কোনও কাজ হয়নি। মাত্র ৯ রান করেই বিরাট কোহলিকে ফিরতে হয়েছে ডাগ আউটে। চারিদিক থেকে উঠেছে সমালোচনার প্রবল ঝড়। সবমিলিয়ে দেখতে গেলে মাঠে এবং মাঠের বাইরে দুই জায়গায়ই রীতিমতো চাপে পড়ে গিয়েছেন কিং কোহলি। তাই হয়তো চাপ কমাতে ম্যাক্সওয়েলের বিয়ের পার্টিতে গিয়ে সতীর্থদের সঙ্গে ‘পুস্পা’ নাচলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যায় সতীর্থ শাহবাজ আহমেদের সঙ্গে কোমর দোলাচ্ছেন ভারতীয় ক্রিকেটের রান মেশিন। আর দ্রুত সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার