বিংজিয়াওকে হারিয়ে সাতবছর পর সেমিতে সিন্ধু

এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে আসরে তরতরিয়ে ছুটছেন পি ভি সিন্ধু।

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে আসরে তরতরিয়ে ছুটছেন পি ভি সিন্ধু। কোয়ার্টার ফাইনালে শুক্রবার বিংজিয়াওকে হারিয়ে দীর্ঘ সাতবছর পর ফের টুর্নামেন্টে শেষ চারে প্রবেশ করলেন এই ভারতীয় শাটলার। অলিম্পিকে দু’বারের পদক জয়ী এই মহিলা ব্যাডমিন্টন তারকা কোয়ার্টার ফাইনালে চিনের প্রতিপক্ষকে ২১-৯, ১৩-২১ এবং ২১-১৯ ফলাফলে উড়িয়ে দিয়েছেন। এর আগে ২০১৪ সালে শেষবার এই প্রতিযোগিতার সেমি ফাইনালে পৌঁছে ছিলেন তিনি।

প্রতিযোগিতার পঞ্চমবাছাই সিন্ধু সেমিতে প্রবেশের এই লড়াইতে বেশ অগ্রাসী মনোভাব নিয়েই নেমেছিলেন। প্রথম গেমটা সহজেই জিতে নেন তিনি। চিনের প্রতিপক্ষে হি বিংজিয়াওকে একেবারে দাঁড়াতে দেননি বললেই চলে। যা দেখে মনে হয়েছিল দ্বিতীয় গেমেও হারতে হবে বিংজিয়াওকে। কিন্তু দুর্দান্তভাবে কামব্যাক করেন এই চিনা শাটলার। তবে তৃতীয় গেমে আর কোনওরকম ভুল করেননি সিন্ধু। ফের স্বমহিমায় ফিরে আসেন হায়দরাবাদের শাটলার। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচ জিতে সেমি ফাইনালের টিকিট চূড়ান্ত করেন পি ভি।

টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ দখলের লড়াইতে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন এই হি বিংজিয়াওই। সেবারও চিনের এই ব্যাডমিন্টন তারকাকে হারতে হয়েছিল ভারতীয় শাটলারের কাছে। এশিয়ার চ্যাম্পিয়ন হতে এখনও দু’ধাপ পার করতে হবে পি ভি-কে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার