গঞ্জালেসের পর গোয়ার আরও এক ফুটবলারকে টার্গেট ইস্টবেঙ্গলের

ইতিমধ্যেই তাঁর এজেন্টের সঙ্গে কথপোকথন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল কর্তারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বৃহস্পতিবারই বিদেশি ফুটবলার সই করানোর ক্ষেত্রে চমক দিয়েছে ইস্টবেঙ্গল। এফসি গোয়ার স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেসকে সই করিয়ে নিয়েছে কলকাতা ময়দানের এই অন্যতম খ্যাতনামা ক্লাবটি। তবে এখানেই থেমে যায়নি লাল-হলুদ কর্তৃপক্ষ। এবার তারা টার্গেট করেছে গোয়ার তরুণ মিডিও প্রিন্সটন রোবেলোকে। বছর ২৩-এর এই ফুটবলারটিকে দলে নেওযার জন্য ইতিমধ্যেই তাঁর এজেন্টের সঙ্গে কথপোকথন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল কর্তারা।

জানা গিয়েছে আগামী ৩১ মে প্রিন্সটনের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে গোয়ার। তাই ফ্রি এজেন্ট হিসেবেই তাঁকে দলে নিতে চাইছে মশাল ব্রিগেড।

অন্যদিকে, ইভানের সঙ্গে আপাতত দু’বছরের চুক্তি করেছে ইস্টবেঙ্গল। আগামী ৩১ মে গোয়ার সঙ্গে চুক্তি শেষ হলেও লাল-হলুদে যোগ দেবেন এই স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার। আর বলতে গেলে একপ্রকার নি:সন্দেহে এটা একটা বড় সাইনিং। ৩২ বছর বয়সী ৫ ফুট ১০ ইঞ্চির এই ফুটবলারটি লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটির রক্ষণভাগের বড়সড় একটা স্তম্ভ হয়ে উঠতে চলেছেন। এফসি গোয়ার হয়ে এখনও পর্যন্ত ৩৬টি ম্যাচ খেলেছেন ইভান। দুর্দান্ত পাসিং এবং ক্লিয়ারিংয়ের ক্ষমতা রয়েছে তাঁর। বিশেষ করে বক্সের ভিতর প্রতিপক্ষের ফুটবলারের থেকে বল কেড়ে নেওয়ার ক্ষেত্রে বেশ দক্ষ স্প্যানিশ ডিফেন্ডার। গোয়াকে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন করার পিছনে বড়সড় অবদান ছিল গঞ্জালেসের। সেই সঙ্গে এএফসি কাপেও তাঁর খেলার অভিজ্ঞতা রয়েছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার