পঞ্জাবকে হারিয়ে প্লে-অফের আরও কাছে লখনউ

৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এল তারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের মঞ্চে প্রথমবার খেলতে এসেই যেন সাড়া ফেলে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। শুক্রবার সন্ধ্যায় পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পঞ্জাব কিংসকে ২০ রানে হারাল তারা। সেই সঙ্গে টুর্নামেন্টের প্লে-অফের দিকে আরও একধাপ এগিয়ে গেল কে এল রাহুল অ্যান্ড কোম্পানি। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এল তারা।

লখনউয়ের বোলারদের দাপটে ১৫৪ রান তুলতে গিয়ে রীতিমতো নাকানি-চুবানি খেয়ে গেল প্রীতি জিন্টার দল। মসিন খান, দুশমন্ত চামিরা, ক্রুনাল পান্ডিয়া, রবি বিষ্ণোইদের দাপটে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ১৩৩ রান তুলতে সক্ষম হল পঞ্জাব। সর্বাধিক ৩টি উইকেট নেন মসিন। 

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস। যেভাবে চলছিল তাতে মনে হয়েছিল যে অনেক বড় স্কোর খারাপ করবে লখনউ সুপার জায়ান্টস। শুরুতে রাহুলের উইকেট হারালেও কুইনটন ডি কক (৪৬) এবং দীপক হুডার (৩৪) ব্যাটের ওপর ভর করে ভালোভাবেই এগিয়ে চলেছিল ইনিংস। কিন্তু আচমকাই ঘটল ছন্দপতন। রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়ল লখনউয়ের ব্যাটিং লাইনআপ। যার ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৩ রান তুলতেই সক্ষম হয় প্রথমবার আইপিএলের মঞ্চে খেলতে আশা এই দলটি।

মনে হয়েছিল যে এই রান সহজেই তুলে নেবে মায়াঙ্করা। তবে লখনউয়ের বোলাররা সেটা হতে দেননি। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার