প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল মুহিত, শোকপ্রকাশ হাসিনার

আজ শনিবারই জন্মভিটে সিলেটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দীর্ঘ অসুস্থতার পরে না ফেরার দেশে পাড়ি দিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী(Ex Finance Minister) ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল মাল আবদুল মুহিত(A M A Muhith)। শুক্রবার গভীর রাতে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। প্রয়াত মুহিতের ছোট ভাই একে আবদুল মোমেন বর্তমানে বাংলাদেশের বিদেশ মন্ত্রী। প্রাক্তন অর্থমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আজ শনিবারই শেষকৃত্যের জন্য মুহিতের পার্থিব শরীর তাঁর জন্মভিটে সিলেটে নিয়ে যাওয়া হবে।

১৯৩৪ সালে সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মুহিত। ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স ডিগ্রি অর্জনের পরে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করেন। হার্ভার্ড ও কেম্ব্রিজ উচ্চশিক্ষা সম্পন্ন করার পরে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর সময়ে মুহিত ওয়াশিংটনের পাকিস্তান দূতাবাসে কর্মরত ছিলেন। জুন মাসে পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের(Bangladesh) প্রতি আনুগত্য জানান। মুক্তিযুদ্ধের স্বপক্ষে মার্কিন মাটিতে জনসমর্থন গড়ে তোলেন।

স্বাধীনতার পরে ১৯৭২ সালে বাংলাদেশ সরকারের পরিকল্পনা সচিবের দায়িত্ব পান। পরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রকের বহিঃসম্পদ বিভাগের সচিব হন। ১৯৮১ সালে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে ফোর্ড ফাউন্ডেশনে যোগ দেন। ১৯৮২-৮৩ সালে হুসেন মহম্মদ এরশাদের সরকারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে বিদেশে চলে যান। দীর্ঘদিন বাদে দেশে ফিরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। ২০০৯ সালে শেখ হাসিনা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে তাঁর মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পান মুহিত। ২০১৯ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। টানা ১০ বার বাজেট পেশের রেকর্ডও গড়েন।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়