হাঁসখালি কাণ্ডের মূল অভিযুক্তের বাবাকে তোলা হল আদালতে

নাবালিকা গণধর্ষণে অভিযুক্ত ব্রজ গয়ালীর বাবা সমরেন্দ্র গয়ালী। সমরেন্দ্রের বন্ধু পীযূষ ভক্তকেও গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাঁসখালি কাণ্ডের তদন্তে এবার মূল অভিযুক্তের বাবাকে তোলা হল আদালতে। তাকে পেশ করা হয় রাণাঘাট মহকুমা আদালতে। গত শুক্রবার তাকে  গ্রেফতার(Arrest) করেছিল সিবিআই(CBI)। নাবালিকা গণধর্ষণে অভিযুক্ত ব্রজ গয়ালী। তারই বাবা সমরেন্দ্র গয়ালী। শুধু তাই নয় সমরেন্দ্রের বন্ধু পীযূষ ভক্তকেও গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন বিচারক সমরেন্দ্রর ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। 

তাদের বিরুদ্ধে আনা হয়েছে প্রমাণ লোপাট ও ষড়যন্ত্রের অভিযোগ। এদিকে শুক্রবার হাঁসখালি কাণ্ডে মূল অভিযুক্ত ব্রজ (সোহেল), প্রভাকর পোদ্দার, রঞ্জিত মল্লিক এবং আকাশ বাড়ই, দীপ্ত গয়ালীকে তোলা হয়েছিল রানাঘাট মহকুমা আদালতে(Court)। বিচারক তাদের ১৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। প্রসঙ্গত,  ধৃত সমরেন্দ্রকে দফায় দফায় জেরা করেছিল সিবিআই। ধৃতের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ, মৃতার পরিবারকে ময়নাতদন্ত করতে দেওয়া হয়নি। দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। এমনকি নির্যাতিতার শেষকৃত্য যাতে না হয় সেই জন্য কোনও পুরোহিতকেও ভয় দেখিয়ে আসতে না দেওয়ার অভিযোগ রয়েছে। শনিবার সমরেন্দ্রকে দুপুরে আদালতে পেশ করে সিবিআই। উল্লেখ্য, নাবালিকাকে গণধর্ষণ করার অভিযোগে এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে ৬ জন।  শনিবার বিচারক ধৃত সমরেন্দ্রর ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। 

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে