চিকিৎসাটুকুও যেন না পায় নির্যাতিতা, নির্দেশ ছিল সমরেন্দ্রর

শনিবার রাণাঘাট মহকুমা আদালতে সিবিআই পেশ করে মূল অভিযুক্তের বাবা সমরেন্দ্র গয়ালীকে। শুনানির সময় সিবিআই একাধিক দাবি করে সমরেন্দ্র-র বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতে চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। শনিবার হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্তের বাবাকে আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানেই সিবিআইয়ের তরফে দাবি করা হয়, মূল অভিযুক্ত ব্রজ গয়ালীর বাবা সমরেন্দ্র গয়ালীর নির্দেশ ছিল, নির্যাতিতা নাবালিকা যেন চিকিৎসা পরিশেবাটুকুও না পায়। সেই সঙ্গে আরও বিভিন্ন অভিযোগ তুলে ধরেছে সিবিআই। এমন তথ্য সামনে আসতেই এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। প্রসঙ্গত, নাবালিকা নির্যাতনের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ৬ জন। শনিবার বিচারক ধৃত সমরেন্দ্রর ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। 

শনিবার রাণাঘাট মহকুমা আদালতে সিবিআই পেশ করে মূল অভিযুক্তের বাবা সমরেন্দ্র গয়ালীকে। শুনানির সময় সিবিআই একাধিক দাবি করে সমরেন্দ্র-র বিরুদ্ধে। চাঞ্চল্যকর অভিযোগ, নির্যাতিতা নাবালিকা যেন বিন্দুমাত্র চিকিৎসাও না পায়, এমনই নির্দেশ ছিল সমরেন্দ্র গয়ালীর। আরও অভিযোগ, ছেলে ব্রজ গয়ালীর কুকর্মের কথা জানতেন বাবা। ওই দিনের নৃশংস ঘটনার পর সেই নির্যাতিতার বাড়িতে হুমকি দিয়ে লোক পাঠায়।

উল্লেখ্য, গত শুক্রবার সমরেন্দ্রকে গ্রেফতার(Arrest) করেছিল সিবিআই(CBI)। নাবালিকা গণধর্ষণে অভিযুক্ত ব্রজ গয়ালী। তারই বাবা সমরেন্দ্র গয়ালী। শুধু তাই নয় সমরেন্দ্রের বন্ধু পীযূষ ভক্তকেও গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তাদের বিরুদ্ধে আনা হয়েছে প্রমাণ লোপাট ও ষড়যন্ত্রের অভিযোগ। এদিকে গত শুক্রবার হাঁসখালি কাণ্ডে মূল অভিযুক্ত ব্রজ (সোহেল), প্রভাকর পোদ্দার, রঞ্জিত মল্লিক এবং আকাশ বাড়ই, দীপ্ত গয়ালীকে তোলা হয়েছিল রানাঘাট মহকুমা আদালতে(Court)। বিচারক তাদের ১৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। প্রসঙ্গত,  ধৃত সমরেন্দ্রকে দফায় দফায় জেরা করেছিল সিবিআই। তারপরেই করা হয় গ্রেফতার। ধৃতের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ, মৃতার পরিবারকে ময়নাতদন্ত করতে দেওয়া হয়নি। দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। এমনকি নির্যাতিতার শেষকৃত্য যাতে না হয় সেই জন্য কোনও পুরোহিতকেও ভয় দেখিয়ে আসতে না দেওয়ার অভিযোগ রয়েছে। শনিবার সমরেন্দ্রকে দুপুরে আদালতে পেশ করে সিবিআই। সেখানেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, ছেলের কুকীর্তির কথা জান্ত বাবা। মূল অভিযুক্তের বাবাই নির্যাতিতার বাড়িতে হুমকি দিয়ে লোক পাঠিয়েছিল। এমনকি চিকিৎসা পরিষেবাও যাতে না পায় নাবালিকা নির্যাতিতা, সেই নির্দেশ ছিল সমরেন্দ্রর। উল্লেখ্য, নাবালিকাকে গণধর্ষণ করার অভিযোগে এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে ৬ জন। এদিন বিচারক তার ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের