পুরসভায় অভদ্র আচরণ কংগ্রেস কাউন্সিলরের, খেলেন মার

পুরসভার বোর্ড মিটিং। সেই বৈঠকে অভদ্র আচরণ করার অভিযোগ কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে।পুরসভার হিসেব নিকেশ নিয়ে ডাকা হয়েছিল পুরসভার বোর্ড মিটিং।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরসভায় (Municipality) অভদ্র আচরণ করার জন্য মার খেলেন কংগ্রেস কাউন্সিলর। অভদ্র আচরণ করার অভিযোগ এনেছে তৃণমূল (TMC) শিবির। পুরসভার বোর্ড মিটিং চলার সময় এই ঘটনাটি ঘটে। ঘটনার সূত্রপাত হিসেব নিয়ে বচসা থেকে। বিষ্ণুপুর পুরসভার ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চলছিল পুরসভার বোর্ড মিটিং। শুক্রবারের সেই বৈঠকে অভদ্র আচরণ করার অভিযোগ কংগ্রেস (Congress) কাউন্সিলরের বিরুদ্ধে। উল্লেখ্য, পুরসভার হিসেব নিকেশ নিয়ে ডাকা হয়েছিল পুরসভার বোর্ড মিটিং। তখনই বচসায় জড়িয়ে পড়েন ৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর শ্রীকান্ত ব্যানার্জী ও ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দয়াল পাত্র। সেই সময় কংগ্রেস কাউন্সিলর মাথা ঠিক না রাখতে পেরে অভদ্র আচরণ করেন বলে অভিযোগ। তাঁর ব্যবহারের জন্য কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন তিনি।

তাঁর বিরুদ্ধে অভদ্রতার অভিযোগ এনেছে তৃণমূল। তিনি দাবি করেছে, নিজে আক্রান্ত বলে। ৩০ এপ্রিল স্থানীয় থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি। ঘটনার তদন্তে নেমেছে বিষ্ণুপুর সদর থানার পুলিশ। তবে বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী বলেন, বোর্ড মিটিং চলাকালীন কংগ্রেস কাউন্সিলর অত্যন্ত অভদ্র আচরণ করেন। যা শোভনীয় নয়। তাঁর আচরণের প্রতিবাদ জানানো হয়েছে। ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে বচসা থেকেই এই হাতাহাতি বলেও তিনি জানান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কংগ্রেস কাউন্সিলরের সঙ্গে বচসা হয় স্থানীয়দেরও।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস