সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হলেই বাংলাকে পুরস্কার ২ লক্ষ, ঘোষণা সুজিত বসুর

চলতি সন্তোষ ট্রফির ফাইনালে চলে গিয়েছে বাংলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি সন্তোষ ট্রফির ফাইনালে চলে গিয়েছে বাংলা। গত শুক্রবার সেমিফাইনালে মণিপুরকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বঙ্গ ব্রিগেড। চ্যাম্পিয়ন হওয়া থেকে আর মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে রয়েছে তারা। আর চ্যাম্পিয়ন হতে পারলেই ২ লক্ষ টাকা পুরস্কার পেয়ে যাবেন রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা। এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘বাংলা দল খেলতে যাওয়ার আগে এক লক্ষ টাকা হাতে তুলে দিয়েছি। এবার চ্যাম্পিয়ন হয়ে কলকাতা ফিরলে আরও দু’লক্ষ টাকা হাতে তুলে দেব। সন্তোষ ট্রফিতে বাংলার সাফল্য কামনা করছি। আমার বিশ্বাস বাংলা এবাং চ্যাম্পিয়ন হতে পারবে’। কলকাতায় আবাসিক শিবির চলাকালীন মনোতোষ, দীলিপ, ফারদিনদের হাতে এক লক্ষ টাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু।

আগামী ২ মে ফাইনালে বাংলার প্রতিপক্ষ হল কেরল। ২০১৬ সালে শেষবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। তার পরের বছর ফাইনালে উঠলেও আর চ্যাম্পিয়ন হওয়া হয়নি তাদের। সেইবার পেনাল্টিতে কেরলের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বঙ্গ ব্রিগেডকে। এই সন্তোষ ট্রফিতে সবথেকে বেশি (৩২ বার) চ্যাম্পিয়ন হয়েছে তারা।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির