অবশেষে হাফ সেঞ্চুরি, রানের দেখা পেলেন বিরাট কোহলি

চলতি আইপিএলেও একেবারেই ফর্মের ধারে কাছে ছিলেন না টিম ইন্ডিয়া এবং আরসিবির এই প্রাক্তন অধিনায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনওভাবেই রানের দেখা পাচ্ছিলেন না বিরাট কোহলি। বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের ব্যাট থেকে শেষ শতরানটি এসেছিল আড়াই বছর আগে। যা নিয়ে উঠেছিল প্রবল সমালোচনার ঝড়। আর চলতি আইপিএলেও একেবারেই ফর্মের ধারে কাছে ছিলেন না টিম ইন্ডিয়া এবং আরসিবির এই প্রাক্তন অধিনায়ক। শেষ পাঁচটি ইনিংসে তাঁর স্কোরগুলি ছিল ৯, ০, ০, ১২, ১। যা দেখে বিরাট নিজেও লজ্জায় পড়বেন। ব্রায়ান লারা থেকে শুরু করে সুনীল গাভাস্করের মতো একাধিক কিংবদন্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়ার পরও খারাপ ফর্ম অব্যাহত রয়েছে ভারতীয় রান মেশিনের।

তবে তারকা খেলোয়াড়রা যে কখন নিজস্ব ছন্দে ফিরবেন সেটা বলা যায় না। তবে সেই দিনটা শনিবারই চলে আসবে সেটা হয়তো সমালোচকরা ভাবতে পারেননি। হ্যাঁ, এদিন লিগ টেবিলের শীর্ষে থাকা দল গুজরাত টাইটানসের বিরুদ্ধে অর্ধশতরান করেন বিরাট। ওপেনে ব্যাট করতে এসে ৫৩ বলে ৫৮ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন তিনি। আইপিএলের আসরে ১৫ ম্যাচ পর ফের হাফ সেঞ্চুরির দেখা পেলেন কিং কোহলি। দলকে একটা সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েই মহম্মদ শামির বলে বোল্ড হন তিনি।

দ্বিতীয় ওভারেই অধিনায়ক ফাফ ডু প্লেসির উইকেট হারিয়ে ফেলে বেঙ্গালোর। তারপরই রজত পাতিদারকে সঙ্গে নিয়ে দলের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করতে থাকেন বিরাট। ৩২ বলে ৫২ রানের দুরন্ত একটি ইনিংস খেলে তাঁকে যোগ্য সঙ্গ দেন তরুণ রজত। দু’জন মিলে মোট ৯৯ রানের পার্টনারশিপ করেন। তবে প্রাক্তন অধিনায়কের ব্যাট থেকে অর্ধশতরান আসায় বেশ স্বস্তি পেয়েছে আরসিবি টিম ম্যানেজমেন্ট।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির