মাঝপথেই সরলেন জাদেজা, ফের চেন্নাইয়ের অধিনায়কের পদে ফিরলেন ধোনি

চলতি আইপিএল শুরু ঠিক আগেই চেন্নাই সুপার কিংসের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান মহেন্দ্র সিং ধোনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল শুরু ঠিক আগেই চেন্নাই সুপার কিংসের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান মহেন্দ্র সিং ধোনি। তাঁর পরিবর্তে সিএসকে-কে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব গিয়ে পড়ে রবীন্দ্র জাদেজার কাঁধে। কিন্তু জাড্ডুর ক্যাপ্টেন্সিতে একেবারেই চেনা ছন্দে পাওয়া যায়নি ৪ বারের আইপিএল চ্যাম্পিয়নদের। যার ফলে ফের অধিনায়কত্বের ব্যাটন গিয়ে উঠল মাহির হাতে। ব্যর্থতার দায় কাঁধে তুলে নিয়েই সরে দাঁড়ালেন জাদেজা। সিএসকের ওয়েবসাইটে এই বিষয়টি জানানো হয়েছে। 

শনিবার বিকেলে চেন্নাই সুপার কিংসের তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘নিজের খেলায় আরও বেশি মনোযোগী হয়ে ওঠার জন্য ধোনিকে নেতৃত্ব ফিরিয়ে দিতে বলেন জাদেজা। আর ধোনিও সেই দায়িত্ব নিতে রাজি হয়েছেন। ফলে রবিবার হায়দরাবাদের বিরুদ্ধে টস করতে দেখা যাবে চারবারের আইপিএল জয়ী অধিনায়ককেই’।

এবারের আইপিএলে পরপর ম্যাচ হেরে পিছিয়ে পড়ে সিএসকে। এরপর ধীরে-ধীরে প্লে-অফের আশাটাও শেষ করে ফেলে তারা। আর মাঠে অধিনায়ক ধোনির অভাবটা বেশ ভালোমতোই বোঝা যাচ্ছিল। আর দলের পারফরম্যান্স খারাপ হয়ে যাওয়ায় সমর্থকরাও হতাশ হয়ে উঠেছিলেন। তবে আশা করা যাচ্ছে যে, ফের ধোনির হাতে অধিনায়কত্বের দায়িত্ব ওঠায় ঘুরে দাঁড়াবে চেন্নাই। 

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির