বেঙ্গালোরকে হারিয়ে প্লে-অফ প্রায় নিশ্চিত করল গুজরাত

আইপিএলের মঞ্চে প্রথমবার খেলতে আসা গুজরাত টাইটানস যেন পুরোপুরি অশ্বমেধের ঘোড়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের মঞ্চে প্রথমবার খেলতে আসা গুজরাত টাইটানস যেন পুরোপুরি অশ্বমেধের ঘোড়া। তরতরিয়ে ছুটে চলেছে তাদের বিজয়রথ। টানা ছয় ম্যাচ জিতে নিলেন হার্দিক পান্ডিয়া অ্যান্ড কোম্পানি। সেই সঙ্গে টুর্নামেন্টে প্লে-অফের টিকিটটা প্রায় চূড়ান্ত করে ফেলল তারা।

আর বেশিরভাগ ম্যাচেই শেষ মুহূর্তে কেউ না কেউ টাইটানসদের রক্ষাকর্তা হয়ে উঠছেন। যার ফলে কঠিন ম্যাচও সহজেই জিতে নিচ্ছে এই দলটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিরুদ্ধেও ফুটে উঠল সেই চিত্র। ৯৫ রানে ৪ উইকেট হারিয়ে বেশ খানিকটা চাপে পড়ে গিয়েছিল গুজরাত। সেই সময় মনে হচ্ছিল এদিন হয়তো ম্যাচ হারতে হতে পারে তাদের। কিন্তু সেই সময়ই ব্যাট হাতে জ্বলে উঠলেন ডেভিড মিলার (৩৯) এবং রাহুল তেওয়াতিয়া (৪৩)। তাঁদের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ৩ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় নবাগত এই টিমটি।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরসিবি-র অধিনায়ক ফাফ ডু প্লেসি। বিরাট কোহলি (৫৮), রজত পাতিদার (৫২), ম্যাক্সওয়েলের (১৮) এবং লোমররের (১৬) ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭০ রান তোলেন বেঙ্গালোর। সর্বাধিক ২টি উইকেট নেন প্রদীপ সাঙ্গওয়ান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও পরে উইকেট হারিয়ে সামান্য চাপে পড়ে যায় গুজরাত। তবে মিলার-তেওয়াতিয়া জুটি সেই চাপ মুক্ত করে দলকে জয় এনে দেন। ম্যাচের সেরা হয়েছেন রাহুল তেওয়াতিয়া।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির