অবশেষে জয়ের দেখা পেল মুম্বই ইন্ডিয়ান্স

রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে উড়িয়ে দিল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ মেশ হারের সরণি থেকে বেরিয়ে আসতে পারল মুম্বই ইন্ডিয়ান্স। শনিবাসরীয় রাতে রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে উড়িয়ে দিল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। সেই সঙ্গে চলতি আইপিএলের প্রথম জয়টাও তুলে নিল তারা। অনবদ্য অর্ধশতরান (৫১) করে পাঁচবারের চ্যাম্পিয়নদের জয়ের দোর গোড়ায় পৌঁছে দেন সূর্যকুমার যাদব। ম্যাচের সেরাও তিনিই নির্বাচিত হয়েছেন। চার বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন পাঁচবারের চ্যাম্পিয়নরা। 

টুর্নামেন্টের শুরু থেকেই হারের মুখে দেখে আসছিল মুম্বই। টানা আট ম্যাচে তাদের হার রীতিমতো অবাক করেছিল ক্রিকেট বিশেষজ্ঞদেরও। তবে ৮ ম্যাচ পর ৯ নম্বর ম্যাচে জয়ের দেখা পেয়েছে নীতা আম্বানির দল। যা এর আগে আইপিএলের ইতিহাসে কখনও হয়নি। প্লে-অফের আশাটা আগেই শেষ করে ফেলেছিল বুমরাহ, ইশান, তিলকরা। কিন্তু তাদের সামনে ছিল সম্মান বাঁচানোর লড়াই। বাকি ম্যাচগুলি জিতে পয়েন্ট টেবিলে খানিকটা ওপরে উঠে আসাই একন লক্ষ্য সর্বাধিক চ্যাম্পিয়নদের।

টসে জিতেল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল রাজস্থান রয়্যালস। তবে পরে উইকেট হারাতে শুরু করে তারা। বাটলারে ৬৭ এবং শেষ দিকে রবিচন্দ্রন অশ্বিনের ২১ রানে ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তোলে রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে পাওয়া প্লে-তে ২ উইকেট হারালেও সূর্যকুমার (৫১) এবং তিলকের (৩৫) জুটি স্কোর বোর্ডকে সচল রাখে। পরে টিম ডেভিডের (২০) ব্যাটের ওরক ভর করে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই। 

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির