ভোরের শহরে বাইক আরোহীর মৃত্যু, তদন্তে পুলিশ

ভোরের শহরে মৃত্যু হল এক বাইক আরোহীর। রবিবার ভোরে রক্তাক্ত অবস্থায় ওই বাইক আরোহীকে উদ্ধার করা হয় কলকাতার নিউটাউনের নারকেলবাগান থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোরের শহরে মৃত্যু হল এক বাইক আরোহীর। রবিবার ভোরে রক্তাক্ত অবস্থায় ওই বাইক আরোহীকে উদ্ধার করা হয় কলকাতার নিউটাউনের নারকেলবাগান থেকে। ঘটনাকে কেন্দ্র করে চাঙচল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাইক আরোহীর রোহন ধাঞ্চলিয়া। লেকটাউন বাঙ্গুরের বাসিন্দা তিনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রবিবার ভোরে দুর্ঘটনার জেরে ওই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। এদিন ভোর তিনিটে নাগাদ নিউটাউন থানায় খবর যায় যে নিউটাউন নারকেল বাগানের কাছে রক্তাক্ত অবস্থায় এক বাইক আরোহী পড়ে আছে।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন থানার পুলিতড়িঘড়ি ওই বাইক আরোহীকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে এদিন ভোরে নারকেল বাগান হয়ে সল্টলেকের দিকে যাচ্ছিলেন রোহন। সেই পথে যাওয়ার সময় ঘটে এই ঘটনা। মৃত ব্যক্তি একটি পোশাক প্রস্তুতকারী সংস্থায় কাজ করতেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে মনে করা হলেও তার বাইকে দুর্ঘটনার কোনও চিহ্ন দেখা যায়নি। অন্য কোনও কারণে তার মৃত্যু হয়েছে কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃত রোহনের বাইকটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পুলিশেপক্ষ থেকে রোহনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। খোঁজখবর নেওয়া হচ্ছে শনিবার রাতে তিনি কোথায় গিয়েছিলেন সে বিষয়ে। পাশাপাশি তাঁর সঙ্গে কারওর ব্যক্তিগত শত্রুতা ছিল কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি