বড়সড় বদল হচ্ছে আইএসএলের নিয়মে, জেনে নিন কী

আগামী মরশুম থেকে পুরোপুরি নতুন রূপে দেখা যাবে দেশের এই একনম্বর ফুটবল লিগকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবর্তন আসছে ইন্ডিয়ান সুপার লিগ তথা আইএসএলের নিয়মে। আগামী মরশুম থেকে পুরোপুরি নতুন রূপে দেখা যাবে দেশের এই একনম্বর ফুটবল লিগকে। টুর্নামেন্টকে আরও তীব্র এবং জনপ্রিয় করে তোলার জন্যই আয়োজক গোষ্ঠী এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

এতদিন পর্যন্ত পয়েন্ট টেবিলের প্রথম চারটি দল প্লে-অফে খেলার সুযোগ পেত। তবে এবার থেকে প্লে-অফে খেলবে টেবিলের প্রথমে শেষ করা ছ’টি টিম। সুতরাং পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে শেষ করা দলের হাতেও আগামী মরশুম থেকে থাকছে চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ। সূত্রের খবর, আইএসএলের ক্লাব এবং টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা করেই এই নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লিগ পর্বের সেরা দুই দল সরাসরি প্লে-অফে উঠবে। এরপর পয়েন্ট টেবিলের তৃতীয় এবং ষষ্ঠ, আর চতুর্থ এবং পঞ্চম দলের মধ্যে একটি করে ম্যাচ হবে। তাদের মধ্যে জয়ী দল প্লে-অফে খেলার ছাড়পত্র পেয়ে যাবে। আয়োজকরা মনে করছেন যে, এই নিয়ম পরিবর্তন আইএসএলকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। আর সেই সঙ্গে টুর্নামেন্টের জনপ্রিয়তা এবং টিআরপি-কে অনেকাংশেই বাড়িয়ে তুলবে। করোনার জন্য গত দুই মরশুম গোয়াতে অনুষ্ঠিত হয়েছিল আইএসএল। তবে আগামী মরশুম থেকে দেশের একনম্বর ফুটবল প্রতিযোগিতা আগের মতো করেই করার ইচ্ছে রয়েছে আয়োজকদের।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার