রোনাল্ডোকে ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ রিয়াল মাদ্রিদের

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দ্বিতীয় ইনিংসটা একেবারেই ভালোভাবে করতে পারেননি সিআর সেভেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্ব ফুটবলের অন্যতম একটি নাম। তবে বর্তমানে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তাঁর। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দ্বিতীয় ইনিংসটা একেবারেই ভালোভাবে করতে পারেননি সিআর সেভেন। ইপিএলের এই খ্যাতনামা ক্লাবটিতে গিয়ে এখনও পর্যন্ত বিশেষ কিছু হয়নি পর্তুগিজ তারকার জীবনে। এমন অবস্থাতে তাঁকে ফেরানোর জন্য আগ্রহ প্রকাশ করল রিয়াল মাদ্রিদ। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পেনের এই খ্যাতনামা ক্লাবটিতে বেশ দাপটের সঙ্গেই খেলেছিলেন তিনি।

ইতিমধ্যেই লা লিগা জিতে নিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। আর চ্যাম্পিয়ন্স লিগ জয় করা থেকেও আর মাত্র দু’ধাপ দূরে দাঁড়িয়ে রয়েছে তারা। একপ্রকার বলতে গেলে কার্লো আনসেলোত্তির কোচিংয়ে সময়টা বেশ ভালোই যাচ্ছে তাদের। একটি ব্রিটিশ সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রোনাল্ডোর পারফরম্যান্সে বেশ মুগ্ধ রিয়াল মাদ্রিদ টিম ম্যানেজমেন্ট। তাই তারা চায় আগামী মরশুমে সিআর সেভেন ফের স্যান্তিয়াগো বার্নাবিউতে ফিরে আসুক এবং কেরিয়ারের শেষটা সেখান থেকেই করুক। যদিও পর্তুগাল অধিনায়ক এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানননি।

সূত্রের খবর, এই মুহূর্তে ম্যান ইউয়ের যা প্রতিক্রিয়া তাতে লিগ চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, আগামী চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করাটাও প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বর্তমানে ৩৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে রেড ডেভিলসরা। আর তারা চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করতে না পারলে সিআর সেভেনও দল ছেড়ে দেবেন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার