প্রয়াত পাক-পরমাণু বোমার জনক একিউ খান

শোকস্তব্ধ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পাক পরমাণু বোমার জনক আবদুল কাদের খান। বয়স হয়েছিল ৮৫ বছর। বিশিষ্ট এই বিজ্ঞানী ভর্তি ছিলেন ইসলামাবাদের খান রিসার্চ ল্য়াবরেটরিজ হাসপাতালে। রবিবার স্থানীয় সময় সকাল সাতটায় আবদুল কাদের খান শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন।

বিশিষ্ট এই বিজ্ঞানীর প্রয়াণে পাকিস্তানে শোকের ছায়া। রাষ্ট্রপতি  আরিফ আলভি, প্রধানমন্ত্রী ইমরান খান, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ  খাট্টাক টুইট করে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। রাষ্ট্রপতি আরিফ আলভি তাঁর শোকবার্তায় বলেন, বিজ্ঞানী আবদুল কাদের খানের প্রয়াণের খবরে আমি শোকাহত।  আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে  পরমাণু শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশের পিছনে আবদুল কাদের খানের অবদান অনস্বীকার্য। দেশ চিরকাল তাঁর অবদান মনে রাখবে। 

বিশিষ্ট এই বিজ্ঞানীর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টাক জানান, আবদুল কাদের খানের প্রয়াণের খবরে আমি শোকাহত। তাঁর মৃত্য়ু পাকিস্তানের পরমাণু গবেষণার ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি।   দেশ চিরকাল তাঁর অবদানকে স্মরণ করবে। 

ডন পত্রিকার খবর অনুসারে,   আবদুল কাদের খান দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বিশিষ্ট এই বিজ্ঞানী চলতি বছর করোনায় আক্রান্ত হন। ভর্তি হয়েছিলেন খান রিসার্চ ল্য়াবরেটরিজ হাসপাতালে। সুস্থ হয়ে বাড়িও ফেরেন। শনিবার ভোররাতে শ্বাসকষ্ট অনুভব করায় আবদুল কাদের খানকে ইসলামাবাদের খান রিসার্চ ল্য়াবরেটরিজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালান। তাঁদের যাবতীয় চেষ্টাকে ব্যর্থ প্রমাণ করে রবিবার সকালে চিরকালের জন্য বিদায় নিলেন পাক পরমাণু বোমার জনক। আবদুল কাদের খানের প্রয়াণে পাকিস্তানের বিজ্ঞান মহলে শোকের ছায়া। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার