রুতুরাজ ও কনওয়ের ব্যাটে ভর করে সানরাইজার্সকে ২০৩ রানের টার্গেট দিল চেন্নাই

ধোনি হাতে অধিনায়কত্বের দায়িত্ব ফিরতেই স্বমহিমায় দেখা দিল চেন্নাই সুপার কিংসকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধোনি হাতে অধিনায়কত্বের দায়িত্ব ফিরতেই স্বমহিমায় দেখা দিল চেন্নাই সুপার কিংসকে। সানরাইজার্স হায়দরাবাদকে ২০৩ রানের লক্ষ্য দিল তারা। অনবদ্য ব্যাট করলেন রুতুরাজ গায়কোয়াড এবং ডেভন কনওয়ে। মাত্র একরানের জন্য শতরান হাতছাড়া করে ফেললেন রুতুরাজ। পাশাপাশি, ৮৫ রানে অপরাজিত ইনিংস খেলে তাঁকে যোগ্য সঙ্গ দিলেন কিউয়ি ব্যাটসম্যান কনওয়ে। তাদের এই দুরন্ত ব্যাটিংয়ের জন্যই এদিন ২০০ রানের গণ্ডি পার করতে সক্ষম হয় সিএসকে।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু এদিন তাঁর এই সিদ্ধান্ত পুরোপুরি বুমেরাং হয়ে যায়। শুরুতে খানিকটা ধরে খেললেও পরে ধীরে-ধীরে মারমুখী হয়ে ওঠেন রুতুরাজ ও কনওয়ে। তাঁদের আউট করতে রীতিমতো কালঘাম ছুটে যায় সানরাইজার্সের বোলারদের। ভাগ্য খারাপ থাকায় ৯৯ রানে নটরাজনের বলে আউট হয়ে ফিরে যান রুতুরাজ। কিন্তু তারপর দলের স্কোরকে এগিয়ে নিয়ে যাওয়ার বাকি কাজটা করেন কনওয়ে। ধোনি ব্যাট করতে এসে ৭ বলে ৮ রান করে আউট হন। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২০২ রান করে চারবারের চ্যাম্পিয়নরা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার