হৃদানের জন্মদিনে হৃত্বিক-সুজান ফের যুগলবন্দী

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম পাওয়ার কাপল সুপারস্টার হৃত্বিক রোশন (Hrithik Roshan) ও সুজান খান (Sussanne Khan)। কিন্তু এখন আর একসঙ্গে নেই তাঁরা, অনেকদিন বিচ্ছেদ হয়েছে তাঁদের। তবে বিয়ের পরপরই, দুই সন্তানদের বড় করা সবটাই ভালমতনই চলছিল।কিন্তু মাঝখানে হঠাৎই ছন্দপতন। শুধু তাই নয়, দুই সন্তানকে নিয়ে হৃত্বিক-সুজানের ভরপুর সংসারের নিত্য নতুন কাহিনী প্রায় পেজ থ্রি-র শিরোনামে থাকত। কিন্তু পরে সেই বৈবাহিক বন্ধন আলগা হয়ে যায় হৃত্বিক-সুজানের। তবে কারণটা ঠিক কি জানা নেই।

তবে এই প্রাক্তন স্টার কপলের ব্যক্তিগত জীবন থেকে কখনই চোখ সরেনা পাপারাৎজিদের। এমনকী হৃত্বিক-সুজানের ব্যক্তিগত জীবনের খবর জানার জন্যে সোশ্যাল মিডিয়া চত্বরে মুখিয়ে থাকেন অনুরাগীরা। সুজান সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। যদিও বিচ্ছেদের পর ছেলেদের সঙ্গে সম্পর্ক রেখেছেন সুজান। সম্প্রতি, সুজান খানের ইনস্টাগ্রাম জুড়েই শুধু ছেলে হৃদানের বার্থ ডে সেলিব্রেশনের (Hridaan Birthday Celebration) কিছু ছবি দেখা যাচ্ছে। আর ছেলের জন্মদিনের সুবাদে মুম্বইয়ের এক পাঁচতারা রেস্তোরাতে দুই ছেলেকে নিয়ে স্পেশাল লাঞ্চ ডেটে উপস্থিত হলেন সুজান খান, ছিলেন তাঁর এক্স হাবি হৃত্বিক রোশনও। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই ঝড়ের বেগে ভাইরাল।

হৃদানের ১৪ তম জন্মদিন উপলক্ষ্যে নিজের ইনস্টাগ্রামেই একটি ফ্যামিলি পিকচার শেয়ার করেছেন সুজান। ক্যাপশনে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। আর এই ছবিতেই সুজানের পোস্ট করা ছবিতে বার্থ ডে বয়কে শুভেচ্ছা জানিয়েছেন সুজানের চর্চিত প্রেমিক আর্সলান গোনি। এছাড়াও রাকেশ রোশনও নাতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে এই ছবিতে নজর কেড়েছে হৃত্বিক-সুজানার যুগল বন্দী। তবে এর আগেও একাধিকবার তাঁদের একসঙ্গে দেখা যায়।বর্তমানে দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবনে ব্যস্ত। দুজনের জীবনেই এখন বিশেষ কেউ রয়েছেন, কিন্তু এ কথা ইন্ডাস্ট্রির অন্দরে শোনা গেলেও এই নিয়ে কোনও কথা প্রকাশের আনেন নি হৃত্বিক-সুজান।

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু

মাত্র ৫১ টাকায় ৫৬ জিবি ডেটা! সঙ্গে আনলিমিটেড কলিং, জানুন BSNL এর নতুন রিচার্জ প্ল্যান

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

বন্দে ভারতের খাবারে মিলল লোহার বোল্ট, ভাইরাল ভিডিও নিয়ে যা জানাল IRCTC

‘এই ভাইয়ের পিঠেই ছুরি মেরেছিলেন,’ রাহুলকে কড়া জবাব স্ট্যালিনের দলের

‘সুড়ঙ্গের শেষে সবসময়ই আলো থাকে’, জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে আবেগপ্রবণ সূর্যকুমার