মমতার সরকারের বর্ষপূর্তির দিনেই বিস্ফোরক কুণাল

কুণাল তাঁর ফেসবুক পোস্টে জানিয়ে দিলেন ২০৩৬ সাল পর্যন্ত মমতা বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন। তারপর মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেবেন অভিষেক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বুকে পরিবর্তন ঘটেছে ২০১১ সালে। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতায় আসীন হয়েছেন বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার অর্থাৎ এদিনই, সেই সরকারের প্রথম বর্ষপূর্তি। অর্থাৎ মা-মাটি-মানুষের সরকারের তৃতীয় দফার সরকারের প্রথম বর্ষপূর্তি। আর এদিনেই কিনা ফেসবুকে(Facebook) সুদীর্ঘ ও বিস্ফোরক এক পোস্ট করে দলকে চূড়ান্ত অস্বস্তিতে ফেলে দিলেন দলেরই মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। দল যখন তাল ঠুকছে ২০২৪ এর লোকসভা নির্বাচনে দিল্লি দখলের জন্য, দেশ যখন প্রহর গুণছে বিজেপি ও মোদিকে পরাস্ত করে মমতার হাতে দেশের ক্ষমতা তুলে দেওয়ার জন্য, ঠিক তখনই কুণাল বিস্ফোরক হলেন। নিজের পোস্টে জানিয়ে দিলেন, ‘তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই ২০৩৬ সালে তিনি অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক।’ অর্থাৎ পক্ষান্তরে তিনি বুঝিয়ে দিলেন ২০২৪-এ প্রধানমন্ত্রী হতে পারছেন না মমতা।

কুণাল এদিন তাঁর পোস্টে অনেক কথাই লিখেছেন। বলেছেন, ‘আত্মতুষ্টির জায়গা নেই। আত্মসমালোচনার জায়গায় গুরুত্ব দিতে হবে। দল বড়, সরকার বড়, আরও জয়, আরও দায়িত্ব, আরও কাজ, কর্মযজ্ঞ চলছে । ৯৯% কাজ ভালো। ১%  ভুল থাকলে ব্যবস্থা হচ্ছে এবং হবে। যে কর্মী, সমর্থক, সংগঠকরা ২০২১-এর চরম ঝুঁকির যুদ্ধে জান কবুল লড়াই দিয়েছেন, তাঁদের সম্মান, মর্যাদা, অধিকারবোধ সত্যিই স্বতন্ত্র। দলে রাজনৈতিক সচেতনতাটাকেই অগ্রাধিকার দিন। দেওয়া হয়। ক্ষমতায় থাকার জন্য মুষ্টিমেয়র মধ্যে যদি ব্যক্তিসমীকরণের প্রশাসনিক লাভক্ষতির হিসেব অগ্রাধিকার পায়, তবে তা বর্জ্যনীয়। আর সতর্ক থাকুন, চারপাশে কারা আসছে, তারা কারা, কী চায়। এই সতর্কতার ছাঁকনি যে কোনও ক্ষমতাসীন দলে জরুরি, তৃণমূলেও জরুরি এবং তৃণমূল নজর রাখছে বলেই বারবার তিনবার মানুষ আশীর্বাদ করছেন।’ তারপরেই তিনি লিখেছেন, ‘মাথার ওপর দিদি, লিডার, দলের প্রাণ, মুখ, শেষ কথা। রয়েছেন তরুণতুর্কী, ক্যাপ্টেন অভিষেক। এবং রয়েছেন নেতা, কর্মী, সমর্থক, দরদীর তৃণমূল পরিবার। উপসংহার একটাই। শীত গ্রীষ্ম বর্ষা, তৃণমূল কংগ্রেস(TMC) ভরসা।’

উপসংহার টেনেও অবশ্য থামেননি কুণাল। কেননা তারপরেই টেনে এনেছেন সবথেকে বিতর্ক বিষয়টি যা তৃণমূলকে তীব্র অস্বস্তুর মুখে ফেলে দিয়েছে এই বর্ষপূর্তির দিনে। তিনি লিখেছেন, ‘২০২১-এর লড়াই তৃণমূলকে অনেক পরিণত করেছে। উচ্চতা দিয়েছে। মানুষ চিনিয়েছে। বিপদ বুঝিয়েছে। আত্মবিশ্বাস দিয়েছে। তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই ২০৩৬ সালে তিনি অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক(Abhishek Banerjee)। মুখ্যমন্ত্রিত্বে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ভারতে নজির গড়বেন মমতাদি। তবে তার মধ্যে যদি দিল্লির এবং দেশের দায়িত্ব নিতে হয়, তাহলে পরিস্থিতি আরেকরকম তো হবেই। তৃণমূল কংগ্রেস পরিবারের জনমুখী এবং দায়িত্বশীল আচরণ এই হিসেবকে বাস্তবে পরিণত করার ক্ষমতা রাখে। মমতাদির লড়াইকে কুর্নিশ। অভিষেককে অনেক শুভেচ্ছা।’ কুণাল মমতাকে যতই কুর্ণিশ আর অভিষেককে যতই শুভেচ্ছা জানাক না কেন নিজের পোস্টে কুণাল বুঝিয়ে দিয়েছেন, ২০২৪-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখা যাবে না দিল্লিতে।

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার