ফের করোনায় মৃত্যুহীন বাংলা, দৈনিক সংক্রমণও নিম্নমুখী

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ সামান্য স্বস্তি দল। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ অনেকটাই নিম্নমুখী। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ জন। তবে নমুনা পরীক্ষার সংখ্যা হ্রাস পাওয়াতেই দৈনিক সংক্রমিতের সংখ্যা কমেছে। কেননা, আগের দিনের তুলনায় সংক্রমণ হার বেড়েছে। পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৫ শতাংশে। দৈনিক মৃত্যুও স্বস্তি দিয়েছে। ফের করোনায় মৃত্যুহীন দিনের সাক্ষী থাকল বাংলা।

শুক্রবার থেকে রবিবার-টানা তিনদিন রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ৫০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। ফলে কিছুটা হলেও অস্বস্তি বাড়ছিল। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য প্রাণঘাতী ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণকে অশনিসঙ্কেত হিসেবেই দেখেছিলেন। তবে সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিন কিছুটা স্বস্তি বয়ে এনেছে। দৈনিক করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা অণেকটাই কমেছে। একদিনে নতুন করে ৪ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৫ শতাংশে। নতুন করে ২৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে প্রাণঘাতী ভাইরাসে মোট আক্রান্ত হলেন ২০ লাখ ১৮ হাজার ৩৪০ জন। নতুন করে কারও প্রাণহানি না হওয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ২০২ জনে থমকে রয়েছে।’

দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও সক্রিয় করোনা রোগীর সংখ্যা লাগাতার বেড়ে চলেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠলেন  ১৯ লাখ ৯৬ হাজার ৭৩৩ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৩ শতাংশেই দাঁড়িয়ে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে আটটি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৫ জন।’

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের