পাঁচ ম্যাচ পর জয়ের সরণিতে ফিরল কলকাতা

এপ্রিল মাসের ৬ তারিখ শেষবার জয়ের দেখা পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: এপ্রিল মাসের ৬ তারিখ শেষবার জয়ের দেখা পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর থেকে ৫টি ম্যাচ খেলা হয়ে গেলেও একটিতেও জয়ের মুখ দেখেনি কেকেআর। যার ফলে পুরোপুরি দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানির। আর আজ রাজস্থানের বিরুদ্ধে বলতে গেলে একপ্রকার মরণ-বাঁচন ম্যাচে নেমেছিল নাইটরা। কারণ, এই ম্যাচে হারলে প্লে-অফের আশা পুরোপুরি শেষ হয়ে যেত তাদের। কিন্তু সেটা হতে দিল না দু’বারের চ্যাম্পিয়নরা। পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা রয়্যালসদের বিরুদ্ধে ৭ উইকেটে জয় তুলে নিল কলকাতা।

এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্স। তবে এদিন ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালোভাবে করতে পারেনি রাজস্থান। মাত্র ৭ রানে উইকেট হারিয়ে ফেলে তারা। ওপেনার জস বাটলারও জ্বলে উঠতে পারেননি। ২৫ বলে ২২ রান করে তিনি প্যাভিলিয়নের রাস্তা ধরেন। সঞ্জু অর্ধশতরান করলেও খেলে ফেললেন ৪৯টি বল। রিয়ান পরাগ ঝড় তোলার চেষ্টা করলেও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। শেষ দিকে হেটমেয়ার এবং অশ্বিনের ব্যাট রয়্যালসদের ১৫০ রানের গণ্ডি পার করে দেয়। নাইটদের হয়ে সর্বাধিক ২টি উইকেট নেন টিম সাউদি। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি নাইটরা। শ্রেয়স (৩৪), নীতিশ (৪৮), রিঙ্কুদের (৪২) দাপটে জয় তুলে নেয় তারা। 

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির