বৃষ্টি উপেক্ষা করে মসজিদ-ঈদগাহে নমাজ আদায়ে মুসল্লিদের ঢল

রাজধানী ঢাকার বায়তুল মুকাররম মসজিদ ও জাতীয় ঈদগাহ ময়দানে সকাল থেকেই মুসল্লিদের ভিড় উপচে পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দু’বছর বাদে ফের নিয়ন্ত্রণহীনভাবে উৎসব পালনের সুযোগ। তাই মঙ্গলবার সকাল থেকেই বায়তুল মুকাররম, জাতীয় ঈদগাহ ময়দান, , শোলাকিয়া ঈদগাহ ময়দান সহ দেশের মসজিদ আর ঈদগাহ ময়দানে নেমেছিল মুসল্লিদের ঢল। সকালে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে এক পশলা বৃষ্টি নেমেছিল। কিন্তু সেই বৃষ্টি মানুষের প্রাণের উৎসবে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। নমাজ আদায় শেষ কোলাকুলি আর মিষ্টিমুখে মেতে উঠলেন মুসল্লিরা।
গত রবিবার চাঁদ না দেখায় সিদ্ধান্ত হয়েছিল রমজান মাস শেষে মঙ্গলবারই দেশে পালিত হবে ঈদ-উল-ফিতর। অতিমারীর কারণে গত দু’বছর প্রাণ খুলে উৎসবে মেতে উঠতে পারেননি বাংলাদেশের মুসলিমরা। কিন্তু এবার বিধি-নিষেধ সব প্রত্যাহার হওয়ায় আগের মতোই প্রাণের উৎসবে মেতে উঠলেন তাঁরা। সকাল থেকেই রাজধানীর ঐতিহ্যশালী বায়তুল মুকাররম মসজিদে ঈদের নমাজ পড়তে মুসল্লিদের লাইন ছিল চোখে পড়ার মতো। যে দিকে তাকানো গিয়েছে শুধু নানা রঙের ফেজটুপি পরা মাথার ভিড়।
বায়তুল মুকাররমের মতো একই দৃশ্য লক্ষ্য করা গিয়েছে ঢাকার ঈদগাহ ময়দানে। নমাজ পড়তে বৃষ্টি মাথায় নিয়ে হাজির হয়েছিলেন অসংখ্য ধর্মপ্রাণ মুসলিম। গরম থেকে বাঁচার জন্য সাতশো পাখা লাগানো হয়েছিল মুসল্লিদের জন্য। কিন্তু সকাল থেকে বৃষ্টি হওয়ায় তা চালানোর প্রয়োজন পড়েনি। দেশের সবচেয়ে বড় জামাত অর্থাৎ নমাজের আসর বসেছিল কিশোরগঞ্জের শোলাকিয়ায়। একসঙ্গে সেখানে লক্ষাধিক মুসল্লি নমাজ আদায় করেছিলেন। ঈদের নমাজে যাতে কোনও রকম নাশকতামূলক হামলা সংগঠিত হতে না পারে, তার জন্য প্রতিটি মসজিদ ও ঈদগাহ মযদানে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ ও র‍্যাব। প্রতিবেদন লেখা পর্যন্ত শান্তিতেই উদযাপিত হচ্ছে ঈদ উৎসব।

আরও পড়ুন ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়: হাসিনা

পুরসভায় ইস্তফার ধাক্কা, নাগরিক সমস্যা মেটাতে‘ মন্ত্রীকে বলুন’ কর্মসূচির উদ্যোগ পুরমন্ত্রীর

শাকিরা থেকে বার্নিং বয়, আজ রাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন যারা

দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ফের সক্রিয় বিষ্ণোই গ্যাং, দিল্লিতে গুরু রনধাওয়ার জিমে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা!

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়