দলের মজ্জায় মজ্জায় ক্যান্সার! বিস্ফোরক তথাগত

দলের মজ্জায় মজ্জায় ক্যান্সার বাসা বেঁধেছে। সারানোর একমাত্র দাওয়াই হয় অপারেশন করাতে হবে নাহলে কেমোথেরাপি দিতে হবে। দাবি তথাগতের।

Share:

নিজস্ব প্রতিনিধি: অক্ষয় তৃতীয়ার সকালেই আবারও বিস্ফোরক হলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়(Tathagatha Roy)। টুইট(Tweet) করে জানিয়ে দিলেন দলের মজ্জায় মজ্জায় ক্যান্সার(Cancer) বাসা বেঁধেছে। সারানোর একমাত্র দাওয়াই হয় অপারেশন করাতে হবে নাহলে কেমোথেরাপি দিতে হবে। আর এই সবটাই তিনি বলেছেন নাম না করে কোনও বিজেপি(BJP) নেতাকে লক্ষ্য করেই। মনে করা হচ্ছে সেই নেতা আর কেউ নন, বঙ্গ বিজেপির প্রাক্তন পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়(Kailash Bijaybargiya)। কেননা গতকালই তিনি একটি টুইটকে রিটুইট করেছিলেন যা কৈলাস বিজয়বর্গীয়কে নিয়েই করা হয়েছিল।

সোমবার তথাগত রায় যে রিটুইট করেছিলেন তা প্রথমে টুইট করেছিলেন সুমিত মাহিন্দ্র নামে এক ব্যক্তি। সেখানে দুটি ছবি তুলে ধরা হয়েছিল। দুটিই কৈলাসের ছবি দেওয়া প্ল্যাকার্ডের ছবি। বাংলার বুকে একুশের বিধানসভা নির্বাচনের হারের পরে কৈলাসকে বঙ্গ বিজেপির পর্যবেক্ষকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরে যখন বঙ্গ বিজেপিতে তীব্র গোলযোগ বাঁধে, একের পর এক নেতা দল ছাড়তে শুরু করেন তখন আরও একবার কথা উঠেছিল কৈলাসকে বঙ্গ বিজেপির পদে ফিরিয়ে আনার। সেই ঘটনার জেরে সেই সময় অর্থাৎ গতবছরের শেষ দিকে হেস্টিংসে বিজেপির পার্টি অফিসের সামনে বিজেপির নেতাকর্মীরাই বিক্ষোভ দেখান কৈলাসের বিরুদ্ধে। সেই বিক্ষোভের ছবিই টুইট করেছিলেন সুমিত মাহিন্দ্র যা গতকাল তথাগত রিটুইট করেন। এরপর এদিন তিনি নাম না করেই যে টুইট করেন তা যে কৈলাসকে মাথায় রেখেই করা সেটা অনেকেই বুঝতে পারছেন।

এদিনের টুইটে তথাগত লেখেন, ‘সে ভেগেছে, না বললে এখন দলের মাথায় বসে থাকত। দলের মজ্জায় মজ্জায় এখন ক্যান্সার ধরেছে, যদি বাঁচাতে হয় তা হলে ভয়াবহ অপারেশন ও কেমোথেরাপি অত্যাবশ্যক, না হলে রোগী বাঁচবে না।’ আর এই টুইট নিয়েই এখন অস্বস্তি ছড়িয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। তবে এই প্রথম নয়, এর আগেও দলের বিরুদ্ধে বারবার প্রকাশ্যেই সরব হয়েছেন তথাগত রায়। দলের নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কখনও আবার অভিযোগ করেছেন টাকার বিনিময়ে বহু তারকাকে প্রার্থী করেছে বিজেপি। যা নিয়ে সমালোচনার ঝড় বয়েছে। কিন্তু কখনই নিজের অবস্থান থেকে সরেননি তিনি। বরং বারবার দাবি করেছেন, তাঁর পরামর্শ না মানলে দলকে টিকিয়ে রাখাই কঠিন হয়ে দাঁড়াবে।  

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত