দোকানের সামান্য কর্মচারি থেকে রাতারাতি তারকা

প্রতিদিন আয় মাত্র ৩৫ ডলার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাজ করতেন আমেরিকার একটি পারফিউমের দোকানে। দিন পিছু আয় মাত্র ৩৫ ডলার। সেখান থেকে আজ আইপিএলের তারকা। চলতি আইপিএলে ব়য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে ১০.৭৫ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। এমনই এক আশ্চর্য জীবন হার্শাল প্যাটেলের।

একটি বৈদ্যুতিন চ্যানেলে প্রাতঃরাশ অনুষ্ঠানে হার্শাল প্যাটেল জানিয়েছেন, ’খুব কষ্ট করতে হয়েছে আমায়। নিউ জার্সির একটি পারফিউমের দোকানের সামান্য কর্মচারি ছিলাম। ভালো করে ইংরেজিও বলতে পারতাম না। ইয়েস স্যর, নো স্যরের মধ্যে সীমাবদ্ধ ছিল। কারণ, ছোট থেকে লেখাপড়া গুজরাতি ভাষায়। আমেরিকায় গিয়ে প্রথম কোনও বিদেশি ভাষার সঙ্গে আমার পরিচয়। নিউ জার্সির এলিজাবেথে এক পাকিস্তানির পারফিউমের দোকানে কাজ করতাম। প্রতিদিন আয় মাত্র ৩৫ ডলার। কাকা অফিস যাওয়ার সময় মোটর সাইকেলে করে সকাল সাতটায় দোকানে পৌঁছে দিতেন। আর দোকান খুলত সকাল নটায়। টানা দু ঘণ্টা সেখানে বসে থাকতাম। দোকান খোলার পর সাড়ে সাতটা, কোনওদিন রাত আটটা পর্যন্ত কাজ করতে হত। ১২-১৩ ঘণ্টা কাজ করে আয় মাত্র ৩৫ ডলার।’

আমেরিকায় আসার কারণ ব্যাখ্যা করেছেন হার্শাল প্যাটেল। জানিয়েছেন, গুজরাতে থাকাকালীন তিনি জুনিয়র ক্রিকেট খেলতেন। ক্রিকেটকেই পেশা হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেন। জীবনের অভিমুখ ঘোরাতে আমেরিকায় আসা।

গুজরাতেও তাকে বেশ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে বলে জানান হার্শাল। বলেন, ’সকাল হলেই ব্যাট হাতে পৌঁছে যেতাম। সকাল সাতটা থেকে শুরু হয় প্র্যাকটিশ, চলত ১০টা পর্যন্ত। অনুশীলন হত মোতেরা স্টেডিয়ামে। স্টেডিয়ামের পাশে ছিল একটি স্যান্ডউইচের দোকান। খেতাম-আলু মটরের স্যান্ডউইচ। তবে টোস্ট করা নয়। কারণ, টোস্ট স্যান্ডউইচের দাম বেশি ছিল। আলু-মটরের স্যান্ডউইচের দাম যেখানে সাত টাকা, সেখানে টোস্ট স্যান্ডউইচের দাম ১৫ টাকা।’

আরও পড়ুন বারংবার ওপেনিং জুটিতে বদল নিয়ে টিম ম্যানেজমেন্টের ওপর সরব সাউদি

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের