ওয়েস্ট ইন্ডিজের নয়া অধিনায়ক নিকোলাস পুরান

মঙ্গলবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাইরান পোলার্ডের উত্তরসূরি হলেন নিকোলাস পুরান। একদিন ও টি-টুয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন মারকুটে ব্যাটার। মঙ্গলবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। চলতি বছরের আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত পূর্ণাঙ্গ মেয়াদে দুই ফরম্যাটের অধিনায়কত্ব পেলেন ২৬ বছর বয়সী তারকা ব্যাটসম্যান। নয়া অধিনায়কের নেতৃত্বে দল ভাল ফল করবে বলে বিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডের কর্তারা। পোলার্ডের সহকারী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছিলেন নয়া ক্যারিবিয়ান অধিনায়ক।

সম্প্রতি আচমকাই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব ছেড়ে সরে দাঁড়ান কাইরান পোলার্ড। ফলে তাঁর জায়গায় কার কাঁধে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্বের দায়িত্ব বর্তায় তা নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে এদিন সেই জল্পনার অবসান ঘটল। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক জিমি অ্যাডামস জানিয়েছেন, ‘সহ অধিনায়ক নিকোলাস পুরানের কাঁধেই অধিনায়কত্বের দায়িত্ব সঁপে দেওয়া হচ্ছে। আমাদের বিশ্বাস সাদা বলের ক্রিকেটে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত পুরান। তাঁর অভিজ্ঞতা, পারফরম্যান্স এবং দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্কের বিষয়টিকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অধিনায়কত্ব অবশ্য পুরানের কাছে নতুন কিছু নয়। পোলার্ডের অনুপস্থিতিতে ২০২১ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব সামলেছিলেন। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত আট অর্ধশতরান ও একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন পুরান। টি-টুয়েন্টি ক্রিকেটেও আটটি অর্ধ শতরানের মালিক। ওয়ানডে ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের নতুন সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে শাই হোপ-কে।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির