পাত্র ৩৬ ইঞ্চি, পাত্রী ৩৪ ইঞ্চি

বিয়েতে হাজির গোটা গ্রাম

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাগলপুর (বিহার): ইংরেজিতে একটি প্রবাদ আছে মেড ফর ইচ আদার। বাংলা তর্জমা করলে দাঁড়ায় একে অন্যের জন্যই তৈরি। সেটা যে নিছক কথার কথা নয়, সেটা আরও একটি ঘটনা থেকে প্রমাণিত হল। পাত্র লম্বায় মাত্র ৩৬ ইঞ্চি। আর পাত্রী তাঁর থেকে দুই ইঞ্চি কম, ৩৪ ইঞ্চি। পাত্র-পাত্রীর পরিচয় করিয়ে দেওয়া যাক।

পাত্রীর বয়স ২৪বছর। নাম মমতা। তিনি গজু মণ্ডলের মেয়ে। আর ২৬ বছরের পাত্রের নাম মুন্না ভারতী। মমতার বাড়ি আভিয়া বাজারে। আর পাত্র থাকেন মাসারুতে। দুই পরিবারের মধ্যে এদের বিয়ে নিয়ে কথা হয়। দুই পরিবার রাজিও হয়ে যান। এই বিয়ের বিষয়টি দুই পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু গ্রামে কি কোনও কথা বেশিদিন চাপা থাকে। এই ক্ষেত্রেও হয়নি। গ্রামের লোক কোনওরকমভাবে টের পেয়ে যায় গজু মণ্ডলের মেয়ে মমতা এবং ২৬ বছরের মুন্না বিয়ে করতে চলেছে। খবর যেই কানে গিয়েছে বিয়ের আসরে পিলপিল করে লোক এসে হাজির। মোবাইলে তারা সেই বিয়ে ধরে রাখতে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এদের বিয়ে। যা দেখে অনেকেই যুগপৎ বিস্ময় প্রকাশ করেছেন।

উল্লেখ করা যেতে পারে, কিছুদিন আগে এমনই একটি বিরল বিয়ের সাক্ষী ছিল দেশবাসী। তিন প্রজন্ম একসঙ্গে বিয়ের মণ্ডপে। যা দেখে নেট নাগরিকেরাও বিস্ময় প্রকাশ করেছেন। সাধারণত এই ধরনের বিয়ে দেখা যায় না। কিন্তু বিরল ঘটনার সাক্ষী ছিল উত্তরপ্রদেশের সোনভদ্র।

আরও পডুন দাদু-বাবা-ছেলে, এক মন্ডপে বিয়ে তিন প্রজন্মের

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক