হারের হ্যাটট্রিকের হতাশা কাটিয়ে ধোনিদের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া বেঙ্গালুরু

হঠাৎ করেই ঘটেছে ছন্দপতন। টানা তিন ম্যাচ হেরে হারের হ্যাটট্রিক করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Share:

নিজস্ব প্রতিনিধি: হঠাৎ করেই ঘটেছে ছন্দপতন। টানা তিন ম্যাচ হেরে হারের হ্যাটট্রিক করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে বিরাট কোহলি, দীনেশ কার্তিক, হর্ষ প্যাটেলরা। প্লে-অফে যেতে গেলে এখনও তিন ম্যাচ জিততে হবে তাদের। তবে তিন ম্যাচ জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলগুলির ফলাফলের দিকে। তাই এই মুহূর্তে বলতে গেলে বেশ খানিকটা চাপে রয়েছে আরসিবি টিম ম্যানেজমেন্ট। আর এই অবস্থাতেই ফের স্বমহিমায় পেরা চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু। আর হারের হ্যাটট্রিকের হতাশা কাটিয়ে জয়ের সরণিতে ফেরা এবং প্লে-অফের রাস্তা খোলা রাখাই হল প্রধান লক্ষ্য তাদের। দক্ষিণের ডার্বির আগে আরসিবির একমাত্র স্বস্তির বিষয় হল গুজরাতের বিরুদ্ধে গত ম্যাচে রানের ফিরেছেন বিরাট কোহলি। প্রাক্তন অধিনায়কের অর্ধশতরান দলের ব্যাটিং লাইনআপকে অনেকটাই নিশ্চিন্ত করেছে। তবে অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলের ফর্ম বেশ চিন্তিত রেখেছে বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্টকে।

অন্যদিকে, গত ম্যাচেই অধিনায়কত্বের দায়িত্ব পুনরায় নিজের কাঁধে তুলে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আর মাহির হাতে ব্যাটন যেতেই পুরোপুরি ১৮০ ডিগ্রি বদলে গিয়েছে চেন্নাই সুপার কিংসের খেলা। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই অনবদ্য পারফরম্যান্স করেছে চারবারের চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এই জয় সিএসকে-র ক্রিকেটারদের আত্মবিশ্বাসও অনেকাংশেই বাড়িয়ে দিয়েছে। তাই কোহলিদের জন্য লড়াইটা খুব একটা সহজ হবে না।

ব্যর্থতার সরণি থেকে জয়ের ফিরেছে চেন্নাই। এই মুহূর্তে তাদের পয়েন্ট হল ৯ ম্যাচে ৬। হাতে রয়েছে আরও ৫ ম্যাচ। সেই ম্যাচগুলি জিতে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের স্বপ্ন দেখছে মহেন্দ্র সিং ধোনি অ্যান্ড কোম্পানি। যদিও কাজটা খুব একটা সহজ নয়। সেটা হলুদ জার্সিধারীরা খুব ভালো করেই জানেন।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির