উদ্বিগ্ন ইস্টবেঙ্গল কর্তাদের স্পনসর আনার জন্য ভরসা সৌরভ

আর সৌরভের এই উদ্যোগকে ভীষণভাবে স্বাগত জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন মরশুমের জন্য নতুন স্পনসর খুঁজে চলেছেন ইস্টবেঙ্গল কর্তারা। এই বিষয়ে চেষ্টার ত্রুটি রাখছেন না তারা। বর্তমানে ক্লাবের পরিস্থিতি খুবই উদ্বিগ্ন। এমন অবস্থায় লাল-হলুদের পাশে দাঁড়িয়েছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়ক ময়দানের এই খ্যাতনামা ক্লাবটির কর্তাদের স্পনসর খুঁজে দেওয়ার আশ্বাস দিয়েছেন। আর সৌরভের এই উদ্যোগকে ভীষণভাবে স্বাগত জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।

এই বিষয়ে ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানান, ‘সৌরভ হল আমাদের ক্লাবের প্রাক্তন ক্রিকেটার। ও বরাবরই আমাদের পাশে ছিল এবং থাকবে। শুধু ইস্টবেঙ্গল ক্লাবই নয়, সৌরভ গোটা ময়দানের পাশে থাকে। ক্লাবের বর্তমান পরিস্থির জন্য আমাদের মতো ও ভীষণভাবে উদ্বিগ্ন। সর্বদা খোঁজ-খবর রাখছে। সেই সঙ্গে নানা রকম পরামর্শও দিচ্ছে। স্পনসরের ব্যাপরে কাজ চলছে। দ্রুত সবাই সবটা জানতে পারবেন’।

দিন কয়েক আগেই নতুন স্পনসর আনার জন্য সৌরভের সঙ্গে যোগাযোগ করেছিল ইস্টবেঙ্গল ক্লাব। সূত্রের খবর, নতুন স্পনসর হিসেবে বাংলাদেশের অন্যতম সংস্থা বসুন্ধরাকে চাইছেন লাল-হলুদ কর্তারা। কিন্তু বসুন্ধরা ভারতে লগ্নি করতে চাইলে বাংলাদেশের সরকারের অনুমতি লাগবেই। ওটা ছাড়া কাজ এগোবে না। তাই সৌরভকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা কথা বলতে অনুরোধ জানান ক্লাব কর্তারা।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের