জেনে নিন, ফুটবল থেকে অবসর নেওয়ার পর কী করবেন সুনীল ছেত্রী

দেশের অন্যতম সেরা ফরোয়ার্ডদের কথা বলতে গেলে সবার আগে উঠে আসবে সুনীল ছেত্রীর নাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের অন্যতম সেরা ফরোয়ার্ডদের কথা বলতে গেলে সবার আগে উঠে আসবে সুনীল ছেত্রীর নাম। আগামী অগাস্ট মাসে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক এবং দক্ষ স্ট্রাইকারের বয়স গিয়ে দাঁড়াবে ৩৮-এ। সুতরাং খুব শীঘ্রই নিজের সোনালি ফুটবল কেরিয়ারে যে তিনি ইতি টানবেন সেটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, সবকিছুরই শেষ আছে, তাই সেই দিক থেকে দেখ গেলে ভারতীয় ফুটবলে সুনীল নামক অধ্যায়টিরও ইতি আসন্ন। কিন্তু ফুটবল ছাড়া পর কী করবেন তিনি? এই প্রশ্নই এখন সর্বত্র ঘুরপাক খাচ্ছে। তবে জানা গিয়েছে, পরবর্তী জীবনে ফুটবলের সঙ্গে যুক্ত থাকার কাজই করতে চান ব্লু টাইগারদের এই তারকা।

একটি সংবাদ মাধ্যমের তরফ থেকে জানা গিয়েছে যে, সুনীল নাকি বিশ্বের অন্যতম একটি প্রতিষ্ঠান থেকে স্পোর্টস ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েটের কোর্স করছেন। এই বছরের এই কোর্সে ফি নাকি অনেকটাই বেশি, প্রায় ১৫ হাজার ইউরো। তবে ছেত্রী নাকি পুরোটাই অর্থাৎ ১০০ শতাংশ স্কলারশিপ পেয়েছেন। আর কোর্স পূর্ণ করে ফেলতে পারলে সুনীলের কাছে অবসরের পর খুলে যাবে বিভিন্ন দিকে কাজ করার রাস্তা। যেমন কোনও ক্রীড়া সংগঠনের ম্যানেজমেন্টের কাজ, আইনি সংস্থা ক্রীড়া এজেন্ট ও ক্রীড়া উপদেষ্টার কাজগুলি করতে পারবেন। সেই সঙ্গে তাঁর সামনে চলে আসবে ফেডারেশন, লিগ, ক্লাব এবং দেশের বিভিন্ন ফুটবল অ্যাসোসিয়েশনগুলির সঙ্গে কাজ করার সুযোগ।

চোট কাটিয়ে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য আপাতত প্রস্তুতি নিচ্ছেন সুনীল। সেখানে কম্বোডিয়া, আফগানিস্তান এবং হকংকংয়ের মতো দেশগুলির বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের